আগামীকাল রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন পশ্চিমবঙ্গের হলদিয়াতে ১১০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের তৈরি একটি এলপিজি ইমপোর্ট টার্মিনালের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আগামীকালের সফরের আগেই টুইটে জাতির উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন মোদী।
এদিন প্রথম টুইটটি করে মোদী লেখেন “আগামীকাল সন্ধ্যায় আমি পশ্চিমবঙ্গের হলদিয়ায় থাকব। সেখানে একটি অনুষ্ঠানে বিপিসিএল নির্মিত এলপিজি আমদানি টার্মিনালটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করব। একই সঙ্গে প্রধানমন্ত্রী উর্জা গঙ্গা প্রকল্পের অন্তর্গত ধোবি-দুর্গাপুর প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের বিভাগ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করব”। এদিন বাংলাবাসীর উদ্দেশ্যে বাংলাতেই টুইট করেন প্রধানমন্ত্রী।
https://twitter.com/narendramodi/status/1358029343964811266?s=19
আগামীকাল হলদিয়ায় এসে হলদিয়া পরিশোধনাগারের দ্বিতীয় ক্যাটালিটিক-আইসোডিওয়াকসিং ইউনিটের শিলান্যাসও করবেন মোদী। এই প্রসঙ্গেও এদিন নিজের দ্বিতীয় টুইট করেন প্রধানমন্ত্রী। এই টুইটটিও বাংলাতেওই করা হয়েছে।
https://twitter.com/narendramodi/status/1358029451133476864?s=19
আগামীকাল বেশ কিছু কর্মসূচী নিয়ে রাজ্যে আসছেন মোদী। রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজেপির ঘাঁটি পাকা করতে তৎপর কেন্দ্রীয় নেতৃত্ব। এই কারণেই প্রত্যেক মাসেই নানান কেন্দ্রীয় নেতা বাংলা সফরে আসছেন। আজই রাজ্যে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এদিন মালদায় কর্মসূচী সেরে নবদ্বীপে বিজেপির পরিবর্তন কর্মসূচীর যাত্রা শুরু করেন তিনি। এর আগে গত ২৩শে জানুয়ারি নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর ফের একবার আগামীকাল রাজ্যে পা পড়বে তাঁর।





