যে কোনও বিপর্যয় মোকাবিলায় তাঁরাই সাধারণের শেষ ভরসা। আমফান হোক বা যশ বিপর্যস্ত জনজীবনকে স্বাভাবিক করতে প্রাণপাত করে দেন তাঁরা। গতকাল বাংলার উপকূলবর্তী ভাগে ব্যাপক আঘাত হানে ঘূর্ণিঝড় যশ। তারপর থেকেই নাগাড়ে কাজে লেগে পড়েন এনডিআরএফ কর্মীরা। ভাইরাল হয় তাঁদের সাহায্যে একাধিক ছবি। দেখে নিন-

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ডায়মন্ড হারবাব়ের একটি ছবি। ঘূর্ণিঝড় এবং ভরা কোটালের দাপটে প্লাবিত হয়ে যায় একটি গ্রাম। আটকে পড়েন স্থানীয়রা। উদ্ধারকার্যে নামে এনডিআরএফ। সেখান থেকেই একরত্তি শিশুকে কোলে নিয়ে হাঁটু সমান জল ঠেলে এগিয়ে আসছেন এক এনডিআরএফ কর্মী।

সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই এনডিআরএফের প্রশংসায় পঞ্চমুখ নেট জনতা। এছাড়াও যশের অভিঘাতে বিপর্যস্ত জনজীবনকে স্বাভাবিক করতে চলে বিভিন্ন জায়গায় আটকে পড়া মানুষদের উদ্ধার, গাছ কাটার মতো কাজ।
আমফানের পর বাংলায় আঘাত হানতে ঘূর্ণিঝড় যশ আসছে গোসল হওয়ার পর থেকেই কাজে নেমে পড়ে এনডিআরএফ। স্থানীয়দের সতর্ক করা, কোস্টাল এরিয়ার বাসিন্দাদের সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়া। নীচু এলাকার বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার মতো কাজ জোরকদমে নাগাড়ে করে গেছেন তাঁরা।





