আজ, শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই কমলা সর্তকতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, শনিবার সব জেলাতেই বিকেলের পর থেকে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঝড়ের গতিবেগ ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার হতে পারে। সঙ্গে বজ্রপাতের আশঙ্কা করা হচ্ছে। তাই ঝড় বৃষ্টির (Rain) সময় সাবধানে থাকার কথা বলেছে আবহাওয়া দপ্তরের বিশেষজ্ঞরা। ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও।
শনিবার সকালে কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে প্রায় পাঁচ ডিগ্রি কম। আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি। গত সোমবার থেকে স্বস্তির বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গ। শুধু বৃষ্টি নয় কালবৈশাখীর দাপটে লন্ডভন্ড হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাংশ। বৃষ্টির জেরেই এক ধাক্কায় তাপমাত্রা অনেকটা নেমেছে। আপাতত আবহাওয়া দফতরের তরফে জানা গেছে, আগামী সপ্তাহ পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টি (Rain) চলবে।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ, অসম, রাজস্থান, বিহার ও সংলগ্ন এলাকায় দুটি ঘূর্ণাবর্ত রয়েছে। দুটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাবেই আবহাওয়ার এই পরিস্থিতি তৈরি হয়েছে। তার জেরেই হয়েছে বৃষ্টিপাত(Rain)। হয়েছে পারদ পতন।
শনিবার বিকেলের পর বা রাতের দিকে বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে ঝড়ো হাওয়া। ঘন ঘন বজ্রবিদ্যুৎ পড়বে। রবিবার উপকূলের জেলা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: অক্ষয় তৃতীয়ায় তৈরি হচ্ছে ২ রাজযোগ, ভাগ্য সোনার মতো উজ্জ্বল হবে ৩ রাশির, মিলবে কর্মক্ষেত্রে উন্নতি, আসবে প্রচুর টাকা
আগামী বুধবার পর্যন্ত বৃষ্টি হবে উত্তরবঙ্গে। মাঝারি থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহের কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনি ও রবিতে। তার সাথে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝড়ো হাওয়া। উত্তরবঙ্গের জেলাগুলিতে এর জারি হয়েছে হলুদ সর্তকতা।





