শুভেন্দু অনুগামী নেতা কণিষ্ক পণ্ডা জানিয়েছেন, শুভেন্দু কবে বিজেপিতে যোগদান করবেন তা তিনি নিজেই জানাবেন।
আজ মঙ্গবার হঠাৎই শুভেন্দুর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যায় চলতি সপ্তাহে শনিবার বিজেপিতে যোগদান করতে চলেছেন তিনি। অমিত শাহের উপস্থিতিতেই মেদিনীপুরে বিজেপিতে যোগদান করবেন তিনি। নাম গোপন রেখে রাজ্য বিজেপির এক প্রভাবশালী নেতা জানিয়েছেন,‘স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বা জেপি নড্ডার হাত থেকে নয়, শুভেন্দু সম্ভবত দিলীপ ঘোষ বা দলের কোনও বরিষ্ঠ জাতীয় নেতার হাত থেকে দলীয় পতাকা নেবেন।’ সেক্ষেত্রে উঠে আসছে বিজেপির সহ সভাপতি মুকুল রায়ের নাম।





