ঈদের দিনটা ভালই কেটেছে রাজ্যজুড়ে। কখনো মেঘ কখনো রোদের পরশ। তাপমাত্রার পারদ তেমনটা চড়েনি গতকাল। এবার তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। আগামী দিনে ৩ থেকে ৫° সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়বে। নববর্ষের দিন কাটবে গরমে শুষ্ক থাকবে আবহাওয়া। সেদিন বৃষ্টির (rain) সম্ভাবনা তেমনটা নেই দুই বঙ্গেই।
আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। আজ শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ,বাঁকুড়া পশ্চিম ও পূর্ব বর্ধমান জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (rain) সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ বাকি জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির (rain) তেমন কোন সম্ভাবনা নেই। তাপমাত্রা বাড়বে ধীরে ধীরে।
উত্তরবঙ্গে দার্জিলিং,কালিম্পং,জলপাইগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় হালকা বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে উত্তরবঙ্গে ঝঞ্ঝা কেটে গিয়ে আবহাওয়ার উন্নতি হবে। সেদিন বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম। গরম ও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। উত্তরবঙ্গে ও আগামী কয়েক দিনে দুই থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। আগামিকাল, শনিবার থেকে বৃষ্টির (rain) সম্ভাবনা নেই বললেই চলে।
কলকাতায় বৃষ্টির (rain) সম্ভাবনা আর নেই। বাড়বে গরম অস্বস্তি। আজ আংশিক মেঘলা থাকবে আকাশ। আগামী ৪৮ ঘণ্টায় গরম বাড়বে, সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। কলকাতায় আজ, শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা এক ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস।
মধ্যপ্রদেশ ছত্রিশগড় সহ মধ্যভারতের বিভিন্ন রাজ্যে বজ্রবিদ্যুৎসহ শিলাবৃষ্টির (rain) পূর্বাভাস রয়েছে। সৌরাষ্ট্র ও কচ্ছে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। তাপপ্রবাহ চলবে গুজরাতের বিভিন্ন এলাকায়। তামিলনাড়ু, পুদুচেরি, কেরল, গুজরাত কর্ণাটক, অন্ধ্রপ্রদেশে অস্বস্তিকর আবহাওয়া থাকবে।





