নববর্ষের দিনে চরম ভোগান্তি। সপ্তাহান্তে একাধিক ট্রেন (train) বাতিল করল পূর্ব রেল। রেলে তরফে বিস্তারিত জানিয়ে এ ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানা গেছে আগামী ১৪ তারিখে হাওড়া ডিভিশনের বেশ কিছু লোকাল ট্রেন (train) বাতিল করা হয়েছে।
এর আগেও রেলের কাজের জন্য একের পর এক লোকাল ট্রেন (train) বাতিলের ঘোষণা করা হয়েছে। দিনের পর দিন ধরে চলছে এই ঘটনা। তবে নববর্ষের দিনে লোকাল ট্রেন (train) বাতিলের সিদ্ধান্তে সাধারণ মানুষের কতটা নাজেহাল হতে হয় এখন সেটাই দেখার। এর আগে দমদম স্টেশনে ইন্টারলকিং এর কাজের জন্য বহু লোকাল ট্রেন বাতিল করা হয়েছিল। এর আগে শনি ও রবি দুদিন লোকাল ট্রেন (train) বাতিলের ঘোষণায় ক্ষুব্ধ হয়েছিলেন যাত্রীরা। তারা জানিয়েছিলেন শনিবার প্রত্যেকের অফিসেই ছুটি থাকে না তাই অফিস শেষে বাড়ি ফিরতে সমস্যার সম্মুখীন হতে হয়। সেই কথা মাথায় রেখে কি এবার শুধুমাত্র রবিবার বাতিল করা হল লোকাল ট্রেন। তবে নববর্ষের দিন লোকাল ট্রেন বাতিলের সমস্যায় পড়তে হবে যাত্রীদের।
বাতিলের ঘোষণা
সপ্তাহান্তে বাতিল লোকাল ট্রেন। হাওড়া ডিভিশনে বাতিল করা হয়েছে একাধিক লোকাল ট্রেন (train)। জানা যাচ্ছে হাওড়া ডিভিশনের ট্রাফিক ব্লকের জন্য কিছু ইএমইউ লোকাল বাতিল করা হয়েছে। পূর্ব রেলওয়ে তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, হাওড়া ব্যান্ডেল শাখায় লিলুয়া স্টেশন লিমিটে রিভারস লাইনের ডিএসডি ক্রসিং সহ হাওড়া প্যাসেঞ্জার ইয়ারডে প্লাটফর্ম ১৩ এর ডিএসডি ক্রসিং সংস্কারের জন্য বন্ধ থাকবে লোকাল ট্রেন (train)। আগামী ১৪ তারিখে অর্থাৎ রবিবার ট্রাফিক ব্লকের কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোন ট্রেন (train) গুলি বাতিল থাকবে জেনে নিন?
•রবিবার হাওড়া থেকে বাতিল থাকবে ৩৭২১১, ৩৭২১৩, ৩৭৩০৯,৩৭৩১১ ও ৩৭৩০৩ ট্রেনগুলি ।
•রবিবার ব্যান্ডেল থেকে ৩৭২১২ ও ৩৭২১৪ ট্রেন (train) দুটি বাতিল থাকবে।
•রবিবার তারকেশ্বর থেকে ৩৭৩১২ ও ৩৭৩১৪ এই দুটি ট্রেন (train) দুটি বাতিল থাকবে।
•রবিবার সিঙ্গুর থেকে ৩৭৩০৪ ট্রেনটি (train) বাতিল থাকবে।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ব্লক চলাকালীন কোন স্পেশাল অথবা দেরিতে চলা ট্রেন (train) ও সদ্য চলমান ট্রেন/ পার্সেল এর ক্ষেত্রে প্রয়োজন অনুসারে সেটির পথ পরিবর্তন করা হবে। ট্রেনে ওঠার আগে যাত্রীদের স্টেশনের ঘোষণা শুনতে অনুরোধ করা হয়েছে। হাওড়ার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার ট্রেন বাতিল করা নিয়ে দুঃখ প্রকাশ করেছে।





