আর নেই বৃষ্টির সম্ভাবনা, চড়চড়িয়ে উঠবে পারদ, ভরা বসন্তেই ঘেমেনেয়ে নাজেহাল হবে কলকাতাবাসী

কলকাতা-সহ আশপাশের এলাকায় সকাল থেকে পরিষ্কার আকাশ। বৃষ্টির পূর্বাভাস থাকলেও ভেজেনি কলকাতা। আপাতত আর বৃষ্টির সম্ভাবনা নেই। বাংলার জেলায় জেলায় শুষ্ক আবহাওয়া। বেলা বাড়লেই রোদের চালায় অতিষ্ট হচ্ছে মানুষ। আলিপুর হাওয়া অফিস এর খবর অনুযায়ী, গরম বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। কলকাতা-সহ অনেক জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। বেড়েছে সর্বোচ্চ তাপমাত্রাও।

তাপমাত্রার পারদ চড়বে বসন্ত উৎসবের আগেই। অস্বস্তিকর আবহাওয়ায় শহরবাসীকে কাবু করবে গরম। জানা গিয়েছে, অসম সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তাই উত্তর-পূর্বের রাজ্যগুলিতে আগামী কয়েকদিন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি নামতে পারে।

উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। রাতের তাপমাত্রা কিছুটা কমবে। তবে তারপরই পাল্লা দিয়ে বাড়বে তাপমাত্রা। তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে পূর্বাভাস রয়েছে। দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।

দক্ষিণবঙ্গে আগামী তিন থেকে চারদিন তাপমাত্রা কিছুটা নামতে পারে। উত্তর-পশ্চিমের হাওয়া বইবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই তাই ফের শুক্রবার থেকে সামান্য বাড়বে তাপমাত্রা।দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস না থাকলেও আগামী দুই দিনে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমবে। তারপর থেকে তাপমাত্রা বাড়তে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। আজ, মঙ্গলবার সকালের কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। এই খামখেয়ালি আবহাওয়ার প্রভাব পড়ছে মানুষের শরীরে। সকালে মেঘলা আকাশ, বেলা বাড়লেই চড়া রোদ, রাতে হাওয়া অনুভূত হচ্ছে। শুক্রবারের পর থেকে তাপমাত্রা বাড়বে কলকাতাতেও।

আরও অন্যান্য খবর