সুরাপ্রেমীদের জন্য দারুণ খবর! ঘুরতে যাওয়ার সময় আর বাইরে থেকে নয়, বিমানবন্দর থেকেই সস্তায় কিনুন ম’দ, উদ্যোগ শুরু রাজ্য সরকারের

এর আগে দিল্লি বিমানবন্দরে শুরু হয়েছিল ম’দ বিক্রি। তবে এশিয়ার প্রাচীনতম বিমানবন্দর কলকাতা বিমানবন্দরে সেই পরিষেবা নেই। এবার সেই পরিষেবা চালু করতে উদ্যোগী হল রাজ্যের আবগারি দফতর। সবকিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে আগামী কয়েক মাসের মধ্যেই বিমানবন্দরে মিলবে বিলিতি ম’দের দোকান।

বর্তমানে কলকাতা বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনালে রয়েছে ম’দের দোকান। কিন্তু তা আবগারি দফতরের নয়। সেখানে শুল্ক বিভাগ ডিউটি ফ্রি ম’দ বিক্রি করে। তবে এবার কলকাতা বিমানবন্দরের অন্তর্দেশীয় টার্মিনালেও মিলবে ম’দ। ম’দের দোকান চালু করবে আবগারি দফতর। তবে ম’দ বিক্রি হলেও সেখানে বসে ম’দ খাওয়া যাবে না। ‘অফ শপ’ হবে এটি।

আবগারি দফতর সূত্রে খবর, ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ অনুমতি দিলেই বাকি কাজও শুরু হয়ে যাবে। কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ রাজি হলেও, বাগডোগরা বিমানবন্দরের ক্ষেত্রে এই অনুমতি মেলেনি। স্থানাভাব দেখিয়ে আর্জি নাকোচ করে দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, এতে এই ম’দের দোকান সরাসরি রাজ্য সরকারের সংস্থা বেভকো (ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজেস কর্পোরেশন) চালাবে। সেই কারণে এই দোকানের জন্য কোনও দরপত্র প্রকাশ করেনি আবগারি দফতর।

বিমানবন্দরে ম’দ বিক্রি হলে তার দাম কী কোনওভাবে কম হবে? এই বিষয়ে আবগারি দফতরের এক আধিকারিক জানান, “এটাই সরাসরি বেভকোর প্রথম খুচরো ম’দের দোকান হবে। দাম রাজ্যের অন্যত্র যেমন, তেমনই থাকবে। তবে দিল্লিতে ডিউটি ফ্রি সিঙ্গল মল্ট বা ব্লেন্ডেড হু’ই’স্কি যে দরে পাওয়া যায় তার তুলনায় অনেকটাই কম হবে দাম”।

কিন্তু বিমানবন্দরে গিয়ে ম’দ কিনবেন কারা? ওই আবগারি আধিকারিকের কথায়, “বিমানে এক জন ব্যক্তি পাঁচ লিটার পর্যন্ত ম’দ নিয়ে উঠতে পারেন। সেটা বাইরে থেকে কিনে আনতে হত। এখন আর সেই সমস্যা থাকবে না। বিমানবন্দর চত্বরেই ম’দ পাওয়া যাবে”।

RELATED Articles