আগামী সপ্তাহেই শুরু হবে লোকসভা নির্বাচনের (Lok Sabha Election) ভোট গ্রহণ পর্ব। ভোটের সময় বড় ঘোষণা রাজ্যে। ভোট দিলেই রেস্তোরাঁর বিলে মিলবে ছাড়। ভোট দিলেই রেস্তোরাঁর বিলে মিলবে ২০ শতাংশ ছাড়। এই ছাড় পাওয়ার জন্য শুধুমাত্র আপনাকে ভোট দিতে হবে আঙ্গুলে থাকতে হবে ভোটের কালি। আসন্ন লোকসভা নির্বাচনে ভোটারদের ভোটদানে উৎসাহিত করতেই নির্বাচন কমিশনের সাথে হাত মিলিয়ে এমন ঘোষণা করেছে হোটেল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন।
কিন্তু ঘটনাটি কলকাতার নয়, বরং এই সিদ্ধান্ত নিয়েছে উত্তরাখণ্ডের হোটেল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন। উত্তরাখণ্ডের হোটেল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, কোন ব্যক্তি ভোট দিলেই তার রেস্তোরাঁ মিলে ২০ শতাংশ ছাড় দেওয়া হবে। উত্তরাখণ্ডের হোটেল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশনের অধীনে থাকা সমস্ত হোটেল রেস্তোরাতে এই অফার মিলবে। এই ছাড় বা ডিসকাউন্ট পাওয়া যাবে ভোট গ্রহণের (Lok Sabha Election) পর অর্থাৎ ১৯ এপ্রিলের বিকেল থেকে ২০ এপ্রিল অবধি। এক অভিনব কায়দায় ভোটগ্রহণে উৎসাহ করতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। অনেকেই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন।
জানা গিয়েছে, উত্তরাখণ্ডের হোটেল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন ও নির্বাচন কমিশন এই সিদ্ধান্তকে সামনে রেখে একটি চুক্তি স্বাক্ষর করেছে। সে রাজ্যে ভোটের (Lok Sabha Election) শতাংশ বাড়ানোর জন্যই এই অফার দেওয়া হচ্ছে। অতিরিক্ত মুখ্য ইলেকটোরাল অফিসার বিজয় কুমাক যোগদান্দে এপ্রসঙ্গে বলেছেন, “রাজ্যে ভোট শতাংশ বাড়াতে একাধিক প্রতিষ্ঠান এগিয়ে আসছে। উত্তরাখণ্ড হোটেল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন এই প্রস্তাবনা এনেছিল এবং নির্বাচন কমিশন এতে রাজি হয়েছে।”
উল্লেখ্য, উত্তরাখণ্ডে ৫টি লোকসভা কেন্দ্র রয়েছে। তাই সে রাজ্যে এক দফাতেই ভোট গ্রহণ হবে। প্রথম দফায় ১৯ এপ্রিল হবে ভোট গ্রহণ (Lok Sabha Election) পর্ব। প্রতিবারই ভোটারদের ভোটগ্রহণে উৎসাহী করে তুলতে বিভিন্ন প্রলোভন দেওয়া হয়। বিভিন্ন রাজনৈতিক দলের তরফে ভোটারদের আকৃষ্ট করা হয় প্রলোভন দেখিয়ে। তবে তা আসলে নীতি বিরুদ্ধ আচরণ। তবে নির্বাচন কমিশনের কাছে সবচেয়ে বড় লড়াই হয় নাগরিকদের নির্বাচনের (Lok Sabha Election) গুরুত্ব ও একটি ভোটের মূল্য কত তা জনসাধারণকে বোঝানো নিয়ে। এবারের এই নতুন প্রক্রিয়া নির্বাচন কমিশনের কাজ আরো সহজ করে দিতে পারে বলে মনে করা হচ্ছে।





“রাজনীতিতে তারকার খ্যাতি নয়, আদর্শ থাকা জরুরি!” “প্রত্যেককে নিরাপত্তা দেবে এমন একজনই হোক মুখ্যমন্ত্রী!” রাজনীতিতে তারকাদের ভূমিকা ও নির্বাচনে আদর্শহীন প্রার্থীদের নিয়ে অকপট লগ্নজিতা চক্রবর্তী!