‘আমি হতভাগিনী তিলোত্তমার মা, আমার মেয়ে বলত…’, শিক্ষক দিবসে মেয়ের সুবিচার চেয়ে খোলা চিঠি নির্যাতিতার মায়ের, কী লিখলেন তিনি?

মেয়েকে অনেক কষ্টে মানুষ করেছিলেন। অনেক স্বপ্ন বুকে বেঁধে ডাক্তার করেছিলেন তাঁকে। মেয়েরও ছিল দু’চোখ ভরা স্বপ্ন। মানুষের সেবা করার, আরও পরিশ্রম করে আরও ভালো ডাক্তার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার। কিন্তু এক লহমায় সব শেষ। যে কর্মস্থলকে নিজের স্বপ্নের জগত মনে করতেন তিনি, সেই কর্মস্থলই হয়ে উঠল তাঁর স্বপ্নভঙ্গের কারণও। এবার শিক্ষক দিবসে আর জি করের নির্যাতিতার মায়ের লেখা চিঠিতে যেন সেই সমস্ত দুঃখ-কষ্ট উপচে পড়ল।

আজ, বৃহস্পতিবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় একটি চিঠি ঘোরাফেরা করছে। সেই চিঠির লেখা শুরু হয়েছে, ‘আমি হতভাগিনী তিলোত্তমার মা’ দিয়ে। এই বিষয়ে নির্যাতিতার মা-বাবা কোনও প্রতিক্রিয়া জানান নি। তবে চিঠির লেখা দেখে মনে হচ্ছে, সেই চিঠি তিলোত্তমার মায়ের লেখা।    

এই চিঠিতে প্রথমেই শিক্ষকদের প্রণাম জানিয়ে নির্যাতিতার মা লেখেন, তাঁর মেয়ের জীবনে শিক্ষকদের ঠিক কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি লেখেন, “আপনাদের মত ভাল ভাল শিক্ষককে সে পাশে পেয়েছিল বলেই, তার ডাক্তার হওয়ার স্বপ্ন সফল করতে পেরেছিল”।

মেয়ের কথা লিখতে গিয়ে তিনি লিখেছেন, “আমার মেয়ে বলত, মা আমার টাকা পয়সা চাই না। শুধু চাই নামের পাশে অনেকগুলো ডিগ্রি। অনেক অনেক রোগীর যেন সেবা করতে পারি”।

তিনি আরও লেখেন, “বৃহস্পতিবার ঘর থেকে বেরিয়ে হাসপাতালে অনেক রোগীকে পরিষেবা দেয় এবং অন ডিউটিরত অবস্থায় কিছু দুর্বৃত্তের হাতে বলি হয়। চরম নিষ্ঠুরভাবে তাঁর স্বপ্নগুলোকে গলা টিপে হত্যা করা হয়”। মেয়ের গোল্ড মেডেলিস্ট হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল বলে জানান নির্যাতিতার মা।

‘আমি হতভাগিনী তিলোত্তমার মা, আমার মেয়ে বলত…’, শিক্ষক দিবসে মেয়ের সুবিচার চেয়ে খোলা চিঠি নির্যাতিতার মায়ের, কী লিখলেন তিনি?

আরও পড়ুনঃ ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের ভূমিকা খুবই সন্দেহজনক, সিবিআইয়ের কাছে তাঁর বিরুদ্ধে গেল চিঠি, রেহাই নেই বিনীত গোয়েলেরও

মেয়ের সুবিচার চেয়ে সন্তানহারা মায়ের আর্জি, “সকল মেডিক্যাল কলেজের শিক্ষক, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্সিং স্টাফ সকলের কাছে কন্যাহারা মায়ের আকুতি, আপনাদের কাছে যদি কোনও তথ্যপ্রমাণ থাকে তাহলে সেগুলো সামনে আনুন”।

RELATED Articles