বেলা বাড়তেই গরমে নাজেহাল হবে বঙ্গবাসী, কিন্তু সপ্তাহান্তে স্বস্তির বৃষ্টিতে জুড়বে প্রাণ, জারি কমলা সতর্কতা

ধীরে ধীরে উধাও হচ্ছে সকাল-সন্ধ্যের মিষ্টি হাওয়া। বেলা বাড়তেই গরমে নাজেহাল অবস্থা কলকাতাবাসীর। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে। মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। উপকূল সংলগ্ন এলাকায় বইবে ঝোড়ো হাওয়া। শুক্রবার উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনি ও মঙ্গলবার বৃষ্টি বেশি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।রাতের তাপমাত্রা আরও বাড়ছে। বাতাসে জলীয় বাষ্প বেশি হওয়ায় অস্বস্তি বাড়ছে। তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ। সপ্তাহান্তে শনি ও রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে একটি অ্যান্টি-সাইক্লোন রয়েছে। এর জেরেই আবারও বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। চলতি সপ্তাহেই তাপমাত্রা আরও দু-তিন ডিগ্রি বাড়তে চলেছে।আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। এটি গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস।

আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়।

আগামীকালও জারি থাকবে বৃষ্টি। শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। কলকাতাতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

১৬ মার্চ অর্থাৎ শনিবার গোটা দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুত সহ বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বৃষ্টির ফলে তাপমাত্রার তারতম্য বিশেষ নজরে আসবেনা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহে উত্তরবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের আবহাওয়া থাকবে শুষ্ক।

RELATED Articles