নাবালিকাকে যৌ’ন হেনস্থা! প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু

গুরুতর এক অভিযোগ উঠল প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। ১৭ বছর বয়সী এক নাবালিকার অভিযোগ, প্রাক্তন মুখ্যমন্ত্রী যৌ’ন হেনস্থা করেছে তাকে। এই ঘটনায় থানায় এফআইআর দায়ের করা হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পকসো আইনের ৮ নম্বর ধারা ও ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ (এ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

ভোটের আগে এমন গুরুতর অভিযোগ উঠল প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। এর জেরে বেশ অস্বস্তিতে তাঁর দল। নেতার নামে এমন অভিযোগ ওঠায় রাজ্য রাজনীতিতে তোলপাড়। এর প্রভাব যে নির্বাচনে পড়বে, তা বলাই বাহুল্য।

ঠিক কী অভিযোগ উঠেছে?

এমন গুরুতর অভিযোগ উঠেছে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে। শুক্রবার ভোরে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিরুদ্ধে বেঙ্গালুরুর সদাশিবনগর থানায় যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেন ওই নাবালিকা। এই অভিযোগের ভিত্তিতে যদিও এখনও পর্যন্ত কোনও বিবৃতি বা সাফাই দেন নি বিএস ইয়েদুরাপ্পা।

নাবালিকাকে যৌ’ন হেনস্থা! প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু

কী অভিযোগ করা হয়েছে?

নির্যাতিতা নাবালিকার মা জানান, তিনি তাঁর মেয়েকে নিয়ে গত ২ ফেব্রুয়ারি গিয়েছিলেন ইয়েদুরাপ্পার বাড়ি। তিনি দাবী করেছিলেন যে মেয়ের ধ’র্ষ’ণ মামলায় যাতে সিট গঠন করে তদন্ত করা হয়। তাঁর অভিযোগ, তাদের কথা শোনার পর প্রাক্তন মুখ্যমন্ত্রী তাঁর মেয়েকে নিয়ে পাশের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন। প্রায় ৫ মিনিট ভেতরে ছিলেন তারা।

নাবালিকার মায়ের কথায়, ঘর থেকে বেরিয়ে আসার পর ইয়েদুরাপ্পাকে এই নিয়ে প্রশ্ন করে তিনি। সেই সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান, নাবালিকাকে সত্যিই ধ’র্ষ’ণ করা হয়েছে কী না, তিনি তা পরীক্ষা করছিলেন। এমনকি, তিনি বিষয়টি বাইরে কাউকে না বলতেও নাকি নির্দেশ দিয়েছিলেন বলে দাবী নির্যাতিতার মায়ের।

তবে সেই নির্দেশ ভয় পেয়ে যান নি নাবালিকার মা। তিনি সদাশিবনগর থানায় এসে প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার বিরুদ্ধে যৌ’ন হেনস্থার অভিযোগ দায়ের করেন। পকসো আইনে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।

বলে রাখি, বিএস ইয়েদুরাপ্পা কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে চারবার শপথ নিয়েছেন। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনের পর এক সপ্তাহের জন্য মুখ্যমন্ত্রী হন তিনি। পরে জেডিএস নেতা এইচডি কুমারস্বামীকে সমর্থন করে নতুন সরকার গঠন করে কংগ্রেস। ২০১৯ সালে সেই সরকারের পতন হওয়ার পর ফের ক্ষমতায় আসেন ইয়েদুরাপ্পা। তবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে ২০২১ সালে সরিয়ে দেয়। এরপর ২০২৩ সালের ভোটে মোদীকে মুখ করে লড়াইতে নেমেছিল বিজেপি। 

RELATED Articles