চুঁচুড়া পুরসভা নিয়োগের প্যানেল অবশেষে বাতিল হল। বিরোধীদের বিক্ষোভের জেরে পুরসভার নিয়োগের প্যানেল বাতিল হল। জেলার তৃণমূলের ২ জনপ্রতিনিধির ২ রকম বক্তব্যের জেরে প্রথমে ধোঁয়াশা তৈরি হলেও পরে তা স্পষ্ট করে দেন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম।
স্থানীয় বিধায়ক অসিত মজুমদারের বক্তব্য, চুঁচুড়া পুরসভার ৭৬টি পদে নিয়ম মেনেই নিয়োগ চলছিল। কিন্তু শ্রীরামপুরের সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, পুরসভার এই নিয়োগে অনেক অস্বচ্ছ্বতা রয়েছে। দুই নেতার দু’রকম মন্তব্যের জেরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের সূত্রপাত হয়। তখন প্রকাশ্যে আসেন ফিরহাদ হাকিম।
ফিরহাদ বাবু বলেন, ‘চুঁচুড়া পুরসভায় নিয়োগে দুর্নীতি রয়েছে। তাই এই নিয়োগ বাতিল করা হল। কয়েকজনের সুবিধার জন্য দলের বদনাম হতে দেওয়া যায় না।’
প্রসঙ্গত, চুঁচুড়া পুরসভার মজদুর ও পিওন পদে নিয়োগের পরীক্ষা চলছিল গত ১লা মার্চ থেকেই। মোট ৭৬টি পদের জন্য পরীক্ষা নেওয়া হয়। ৪ ও ৬ ই মার্চ দু দফায় ফলাফল প্রকাশিত হয়। এর পর চূড়ান্ত তালিকা প্রকাশিত হলে দেখা যায় তাতে রয়েছে পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সৌমিত্র মালাকার এর নাম রয়েছে। এছাড়া রয়েছেন পুরসভার নেতা ও তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠরা।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার