সামনেই পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। তা নিয়ে এখন রাজ্যে প্রস্তুতি তুঙ্গে। সমস্ত রাজনৈতিক দলগুলিই নিজের মতো করে লড়াইয়ে নেমেছে। এরই মধ্যে নিয়োগ দুর্নীতিতে (recruitment scam) ধৃত তৃণমূল থেকে বহিষ্কৃত পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) সাফ জানিয়ে দিলেন যে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলই জিতবে। আজ, সোমবার তাঁকে আদালতে পেশ করার সময় এমনই দাবী করেন পার্থ।
হেফাজতের মেয়াদ শেষে সোমবার পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, এসপি সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়সহ নিয়োগ দুর্নীতির বাকি পান্ডাদের আদালতে পেশ করে সিবিআই। আজ, সোমবার প্রেসিডেন্সি জেল থেকে আলিপুর আদালতে নিয়ে যাওয়া হয় পার্থকে।
এদিন আদালত থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় সাংবাদিকরা নানান প্রশ্ন করেন তাঁকে। এরই মধ্যে পঞ্চায়েত নির্বাচনে কী ফল হতে পারে তা নিয়ে প্রশ্ন করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। সেই সময় গাড়ির দরজায় দাঁড়িয়ে সেই প্রশ্নের জবাব দিয়ে পার্থবাবু বলেন, “তৃণমূল জিতবে, তৃণমূল”। এর পর গাড়িতে উঠে পড়েন তিনি।
বলে রাখি, গত জুলাই মাসের শেষের দিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর গ্রেফতারির কিছুদিন পরই তাঁকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করা হয়। এমনকি, তৃণমূলের সমস্ত পদ থেকেও ছাঁটাই করা হয় পার্থকে।
তবে দুর্নীতির দায়ে অভিযুক্ত ও ধৃত শাসক দলের অন্যান্য নেতাদের সঙ্গে এমন আচরণ করে নি দল। মমতা বন্দ্যোপাধ্যায় তো গরু পাচার কাণ্ডে ধৃত অনুব্রত মণ্ডলকে সমর্থনও করেছেন। কিন্তু তেমনটা পার্থর ক্ষেত্রে হয়নি। তবে দল তাঁর সঙ্গে সম্পর্ক না রাখলেও, তিনি যে এখনও শাসক দলের সঙ্গেই রয়েছেন তা বারেবারেই বুঝিয়ে দিয়েছেন পার্থ। আজ, সোমবারও সেই একই চেষ্টা করলেন প্রাক্তন মন্ত্রী।





“রাজনীতিতে তারকার খ্যাতি নয়, আদর্শ থাকা জরুরি!” “প্রত্যেককে নিরাপত্তা দেবে এমন একজনই হোক মুখ্যমন্ত্রী!” রাজনীতিতে তারকাদের ভূমিকা ও নির্বাচনে আদর্শহীন প্রার্থীদের নিয়ে অকপট লগ্নজিতা চক্রবর্তী!