সিবিআইয়ের মুখোমুখি হতে ভয়, হাজিরা এড়াতে সিবিআইকে বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করতে বললেন ‘প্রবীণ নাগরিক’ পার্থ চট্টোপাধ্যায়

আইকোর চিটফান্ড মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে তলব করেছিল সিবিআই। আজ তাঁর সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু সিবিআই দফতরে তিনি হাজিরা দেবেন না, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চিঠি দিয়ে জানালেন তিনি। তিনি চিঠিতে এও বলেন যে সিবিআই আধিকারিকরা তাঁকে বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করতে পারেন।

পার্থ চট্টোপাধ্যায়কে এর আগেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে দু’বার তলব করা হয়েছিল। কিন্তু সেই সময় বিধানসভা নির্বাচনে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে তিনি হাজিরা দেন নি। জানিয়েছিলেন, ভোট মিটে গেলে তিনি হাজিরা দেবেন। আর এবারও উপনির্বাচনের কাজে ব্যস্ততা দেখিয়ে সিবিআইয়ের হাজিরা এড়ালেন পার্থ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন- আজই মনোনয়ন জমা, ন্যায়ের জন্য লড়ে প্রতিপক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ধূলিসাৎ করতে বেশ আত্মবিশ্বাসী প্রিয়াঙ্কা

উল্টে তিনি সিবিআইকে চিঠি দিয়ে জানিয়েছেন যে এই মুহূর্তে তিনি ভোটের কাজে ব্যস্ত রয়েছেন। আর তাছাড়া তিনি প্রবীণ নাগরিক, তাই তিনি সিবিআই দফতরে কেন যাবেন? প্রয়োজনে সিবিআইয়ের গোয়েন্দারা তাঁকে তাঁর বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করতে পারেন। তবে সিবিআইয়ের তরফে এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, আইকোর চিটফান্ড মামলায় তৎপর হয়ে গত কয়েক বছরে রাজ্যের নানান বড় নেতাকে তলব করেছে সিবিআই। এই তালিকায় পার্থ চট্টোপাধ্যায়ও নাম রয়েছে। এই কারণেই তাঁকে বেশ কয়েকবার তলব করেছে সিবিআই। কিন্তু  তিনি তা এড়িয়ে গিয়েছেন।

আসলে, অর্থলগ্নিকারী সংস্থা আইকোর-এর একটি অনুষ্ঠানে তাঁকে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল। শুধু তাই-ই নয়, সেই অনুষ্ঠান মঞ্চে তিনি ওই সংস্থার কর্তাদের ভূয়সী প্রশংসাও করেছিলেন। রাজ্যের একজন বিধায়ক তথা প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব কীভাবে এই ধরণের একটি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন, সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। এই কারণে তৃতীয়বার নোটিশ দেওয়া হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে।

সিবিআইয়ের দাবী, আইকোরের ওই অনুষ্ঠানে পার্থ চট্টোপাধ্যায়কে সরকারি সাহায্যের কথা বলতে শোনা যায়। এক বেসরকারি চিটফান্ড সংস্থাকে একজন মন্ত্রী কীভাবে সরকারি সাহায্যের কথা বলতে পারেন? আইকোরের সঙ্গে পার্থর কী সম্পর্ক? আইকোর সংস্থার সঙ্গে কী তাঁর কোনও আর্থিক লেনদেন হয়েছিল? এইসবই জানতে চায় সিবিআই।

আরও পড়ুন- টিকাকরণের দৌড়ে পরিস্থিতি অত্যন্ত খারাপ পশ্চিমবঙ্গে, মিলছে না টিকা, ক্রমশই চোখ রাঙাচ্ছে ডেল্টা, কী করছে রাজ্য সরকার?

ইতিমধ্যেই আইকোর সংস্থার কর্ণধার অনুকূল মাইতিকে গ্রেফতার করা হয়েছে। এই অনুকূল মাইতিরই প্রশংসা করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের কোনও সংযোগ রয়েছে কী না, তা জানার চেষ্টা চালাচ্ছে সিবিআই।

আরও অন্যান্য খবর