গতকাল থেকে উত্তর দিনাজপুরের চোপড়ার ১৬ বছরের কিশোরীর গণধর্ষণ করে বিষ খাইয়ে হত্যার কারণে উত্তাল রয়েছে রাজ্য রাজনীতি। গেরুয়া শিবিরের অভিযোগ বিজেপি বুথ সভাপতির বোন হওয়ার কারণেই এই ঘৃণ্য কাণ্ড ঘটিয়েছে শাসক শিবির। ধীরে ধীরে এই ব্যাপারে মুখ খুলতে শুরু করেছেন বিজেপি নেতারা। বিজেপির মহিলা মোর্চার সভাপতি অগ্নিমিত্রা পল জানিয়েছেন,অভিযুক্তের ফাঁসি চাই তিনি এর শেষ দেখে ছাড়বেন।
কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক একটি ভিডিও বার্তায় জানিয়েছেন যে রাজবংশী সম্প্রদায়ের উপর শিবিরের এই অত্যাচার তারা মেনে নেবেন না, তারা এর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এর বিরুদ্ধে প্রতিবাদ জানালেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং এর পুত্র বিধায়ক পবন সিং।
তিনি ফেসবুকে পোস্ট করে লেখেন যে, একজন মহিলা মুখ্যমন্ত্রী দ্বারা পরিচালিত রাজ্যে মেয়েদের সুরক্ষা দিতে ব্যর্থ সরকার। ওই কিশোরীকে কি বিজেপি বুথ সভাপতি বোন হওয়ার মূল্য দিতে হল?
https://www.facebook.com/PawanSinghMLABhatpara/posts/169027761329335
স্বাভাবিকভাবে এই ঘৃণ্য ঘটনার আঁচ পড়েছে রাজ্য রাজনীতিতে। বিরোধী শিবির বলছে যে তারা এর শেষ দেখে ছাড়বে। অন্যদিকে এই ব্যাপারে এখনো পর্যন্ত কোনো রকম মন্তব্য করেননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাসক শিবির যদিও বিরোধী শিবিরের অভিযোগ মানতে নারাজ কিন্তু গোটা ঘটনায় এলাকার সাধারণ মানুষ অত্যন্ত ক্ষুব্ধ। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে চোপড়া এখন রণক্ষেত্রের আকার নিয়েছে।






