তীব্র দাবদাহে পুড়ছে বাংলা, একফোঁটা বৃষ্টির জন্য প্রাণ ওষ্ঠাগত বঙ্গবাসীর, বরুণদেবকে তুষ্ট করতে দেওয়া হল ব্যাঙের বিয়ে, বৃষ্টি কী নামবে ঝমঝমিয়ে?

প্রচণ্ড গরমের জেরে রাজ্যবাসীর জীবন জেরবার। নাজেহাল অবস্থা মানুষের। একফোঁটা বৃষ্টির আশায় যেন চাতক পাখির মতো চেয়ে রয়েছে বঙ্গবাসী। এবার তাই বরুণদেবকে তুষ্ট করার জন্য বৃষ্টির আশায় ধূমধাম করে দেওয়া হল ব্যাঙের বিয়ে। জমিয়ে খাওয়াদাওয়াও হল।

তাপপ্রবাহের জেরে নাভিশ্বাস ওঠার জোগাড় মানুষের। দুর্গাপুরেও ছবিটা একইরকম। তীব্র রোদের কারণে বেলা বাড়লে রাস্তায় বেরোনোই দুষ্কর হয়ে উঠেছে। দক্ষিণবঙ্গে এখনও কয়েকদিন তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বর্ষা কবে নামবে, তা নিশ্চিত নয়। এমন আবহে এবার বৃষ্টির আশায় দুর্গাপুড়ে দেওয়া হল ব্যাঙের বিয়ে।

তীব্র দাবদাহে পুড়ছে বাংলা, একফোঁটা বৃষ্টির জন্য প্রাণ ওষ্ঠাগত বঙ্গবাসীর, বরুণদেবকে তুষ্ট করতে দেওয়া হল ব্যাঙের বিয়ে, বৃষ্টি কী নামবে ঝমঝমিয়ে?

গতকাল,বৃহস্পতিবার দুর্গাপুর ইস্পাত নগরীর কনিস্ক এভিনিউয়ের শিবমন্দিরে এলাকার বহু মানুষ একত্রিত হয়েছিলেন। নির্ধারিত সময়ে রান্নাবান্না শুরু হয়। বরযাত্রী ও কনেযাত্রীর লোকজন হাজির হন। নিয়ম মেনে শুরু হয় বিয়ে।

এদিন এই শিবমন্দিরে বর-কনের বিয়ে দেন পুরোহিত মশাই। বিয়ের পর এলাহি ভোজেরও আয়োজন করা হয়। বিয়েতে প্রায় ২০০ অতিথি নিমন্ত্রিত ছিলেন। বিয়ে শেষে বর ও কনেকে পুকুরে ছেড়ে দেওয়া হয়। দুর্গাপুরবাসীর আশা, এমনটা করলে বরুনদেব প্রসন্ন হবেন আর ঝমঝমিয়ে স্বস্তির বৃষ্টি নামবে বঙ্গে।

RELATED Articles