People of Sandeshkhali are in Fear: ভোটের আগে ও ভোটের সময়ও সন্দেশখালি হয়ে উঠেছিল রাজ্যের সবথেকে প্রাসঙ্গিক ইস্যু। নানান ধরণের খবর উঠে এসেছে এই এলাকা থেকে। মহিলাদের উপর তৃণমূলের অত্যাচার তো বটেই, এরই সঙ্গে সেখানে স্টিং অপারেশন, নানান ভিডিওতে নানান দাবী সব মিলিয়ে সন্দেশখালি এক হাইভোল্টেজ এলাকা ছিল এবারের লোকসভা নির্বাচনে।
বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে সন্দেশখালি। বসিরহাটে দখল পেতে সন্দেশখালির প্রতিবাদী মহিলা মুখ রেখা পাত্রকে এই কেন্দ্র থেকে প্রার্থী করেছিল বিজেপি। নরেন্দ্র মোদী নিজে রেখার সঙ্গে ফোনে কথা বলেছিলেন। কিন্তু শেষরক্ষা হল না (People of Sandeshkhali are in Fear)। সন্দেশখালিতে রেখা ভালো ভোট পেলেও গোটা বসিরহাট কেন্দ্রে তৃণমূল প্রার্থীর কাছে হার হয়েছে তাঁর।
তৃণমূল জিততেই সন্দেশখালিতে যেন আতঙ্কের পরিবেশ দানা বেঁধেছে। ধামাখালি ও সন্দেশখালির মধ্যে খেয়া পারাপার হচ্ছে ঠিকই, খেয়াঘাটে দু-চারটে টোটোর দেখাও মিলছে কিন্তু কোথাও গিয়ে ছন্দ কেটে গিয়েছে। বেশিরভাগ টোটোচালকই ঝামেলার ভয়ে বাড়িতেই রয়েছেন (People of Sandeshkhali are in Fear)।
এদিকে আবার সন্দেশখালির যে সমস্ত লোকজন আগে তৃণমূলে ছিলেন কিন্তু শেখ শাহজাহানের অত্যাচারে যারা পরবর্তীতে বিজেপিতে যোগ দেন, তারা বেশ আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন (People of Sandeshkhali are in Fear)। তাদের উপ যে হামলা হতে পারে, তেমনটাই আশঙ্কা করছেন তারা। ভোটের আগে যে সমস্ত মহিলারা শাহজাহান ও তৃণমূলের অত্যাচার নিয়ে মুখ খুলেছিলেন, তারাও আজ অত্যাচারের কথা বলতে ভয় পাচ্ছেন। থমথমে গোটা এলাকা (People of Sandeshkhali are in Fear)।
বিজেপি সমর্থকরা এলাকায় আসার সাহস পাচ্ছেন না। যদিও তারা বলে দিয়েছেন, কোনও অত্যাচার যদি হয়, তাহলে প্রতিরোধ করা হবেই। সেখানকার বিজেপি নেতৃত্বের দাবী, সন্দেশখালিতে নাকি হুমকি দিচ্ছে তৃণমূলের লোকজন (People of Sandeshkhali are in Fear)। যদিও তৃণমূল সেই দাবী মানতে নারাজ। তাদের কথায়, তারা মাইকে প্রচার চালিয়েছেন যাতে কোনও অশান্তি না হয়। শান্তিরক্ষার দায়িত্ব তাদের।
এদিকে রেখা পাত্র বিজেপির প্রার্থী হওয়ার পর থেকেই বসিরহাটে থাকতে শুরু করেছিলেন তিনি। সন্দেশখালির একচিলতে চালাঘরে থাকছিলেন না তিনি। কিন্তু পরাজিত হওয়ার পর ফের হয়ত তাঁকে সেই এলচালার ঘরেই ফিরতে হবে। ফের সন্দেশখালিতে তৃণমূলের রমরমা, দাদাগিরি, অত্যাচারের ভয় পাচ্ছেন সেখানকার বাসিন্দারা (People of Sandeshkhali are in Fear)।





