PIL Filed for Huge Amount of Donations for Durga Puja of State Government: বাংলা ও বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই দুর্গাপুজো নিয়ে বাঙালির মধ্যে আলাদাই আবেগ কাজ করে। দুর্গাপুজোর চারদিন গোটা রাজ্যের মানুষ সমস্ত দুঃখ-কষ্ট ভুলে শুধুমাত্র আনন্দে মেতে ওঠে। শুধুমাত্র কলকাতা নয়, গোটা রাজ্যের আনাচে-কানাচে বেজে ওঠে ঢাকের তাল, আনন্দমুখর হয় বাঙালি।
ইউনেস্কোর তরফে দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দেওয়া হয়েছে। এরপর থেকে যেন দুর্গাপুজোর জৌলুস আরও বেড়েছে। আর এরই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ক্লাবগুলোকে দেওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুদানও। কিন্তু এই বিপুল টাকা কোথা থেকে আসছে? এবার তা নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা (PIL Filed for Huge Amount of Donations for Durga Puja of State Government)।
গত ২৩ জুলাই পুজো নিয়ে হওয়া বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন এবারে দুর্গাপুজোর অনুদান ১৫ হাজার টাকা বাড়ানো হয়েছে। গত বছর ক্লাবগুলোকে দেওয়া হয়েছিল ৭০ হাজার টাকা। আর এই বার পুজোর অনুদান দেওয়া হবে ৮৫ টাকা। শুধু তাই নয়, আগামী বছর যে এই অনুদান ১ লক্ষ হবে, তেমনও জানান মুখ্যমন্ত্রী। ৪৩ হাজারেরও বেশি ক্লাব পাবে এই অনুদান। সেই সঙ্গে ক্লাবগুলোকে বিদ্যুতের বিলেও দেওয়া হবে ছাড়। ৬৬ শতাংশ থেকে বাড়িয়ে ৭৭ শতাংশ করা হয়েছে সেই ছাড়।
এই অনুদান নিয়েই আগে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন সৌরভ দত্ত নামে এক ব্যক্তি (PIL Filed for Huge Amount of Donations for Durga Puja of State Government)। এবার সেই মামলাতেই নতুন করে আবেদন করা হল। গত কয়েক বছর ধরে ক্লাবগুলোকে পুজোয় যে অনুদান দিচ্ছে রাজ্য সরকার, সেই খরচ কোথা থেকে আসছে, তা নিয়ে তদন্তের আবেদন জানিয়েছেন ওই ব্যক্তি।
সৌরভ দত্তের আর্জি যাতে কোনও নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে এই তদন্ত করানো হয়। এই বিপুল অনুদানের টাকার উৎস আসলে কী, সেই প্রশ্ন তুলেই জনস্বার্থ মামলা করা হয়েছে। ক্লাবগুলি এই অনুদানের টাকা আদৌ গাইডলাইন মেনে খরচ করছে কী না, তাও তদন্ত করার আর্জি জানানো হয়েছে (PIL Filed for Huge Amount of Donations for Durga Puja of State Government)। বলে রাখি এই নিয়ে আগেও মামলা করা হয়েছিল। রাজ্যের কাছে এই নিয়ে রিপোর্টও চেয়েছিল হাইকোর্ট। কিন্তু রাজ্য কোনও রিপোর্ট দেয়নি বলেই খবর।





