Cooking Gas Will Be Available in Minimum Cost: গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে মধ্যবিত্তদের যেন নাভিশ্বাস ওঠার জোগাড়। দিনদিন বেড়েই চলেছে গ্যাসের দাম। সবজির দাম তো আকাশছোঁয়াই, এরই মধ্যে দিনদিন যদি গ্যাসের দামও বাড়ে তাহলে তো আমজনতার হেঁশেলে আগুন বলাই যায়। খাবে কী সাধারণ মানুষ? এবার সেকথা ভেবেই এক অনবদ্য প্রকল্প আনতে চলেছে রাজ্য সরকার (Cooking Gas Will Be Available in Minimum Cost)।
জানা গিয়েছে, এবার সিএনজি, এলপিজি-র থেকে অনেক কম টাকায় গ্যাস মিলবে রাজ্যে (Cooking Gas Will Be Available in Minimum Cost)। এই নিয়ে মন্ত্রিসভার বৈঠকে আগেই আলোচনা হয়েছিল। এবার এই নিয়ে নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক সারলেন এক গ্যাস সরবরাহকারী সংস্থা।
GAIL নামের রাষ্ট্রায়ত্ত এই গ্যাস সরবরাহকারী সংস্থা দেশের বৃহত্তম গ্যাস সংস্থা বলা যায়। এই গ্যাস সংস্থা রাজ্যে ২৪০০ কোটি টাকার পাইপলাইন প্রকল্প তৈরি করছে বলে খবর। এই পাইপলাইনের মাধ্যমেই রাজ্যে রান্নার গ্যাস সরবরাহ করবে এই সংস্থা, এমনটাই জানা গিয়েছে (Cooking Gas Will Be Available in Minimum Cost)। এদিনের নবান্নের এই বৈঠকে এই সংস্থার একাধিক পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
গ্যাস সিলিন্ডারের দাম দিনদিন বাড়তে থাকায় এবার তাই পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করার প্রকল্পকেই রাজ্যে আনতে চাইছে মমতা সরকার। রাজ্য সরকারের প্রস্তাবিত এই প্রকল্পের নাম ‘সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রোজেক্ট’ (Cooking Gas Will Be Available in Minimum Cost)। এই প্রকল্পের মাধ্যমে পাইপলাইনের মাধ্যমে রাজ্যের নানান বাড়িতে গ্যাস সরবরাহ করা হবে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, প্রথম দফায় এই গ্যাস সরবরাহ শুরু হবে কলকাতায় (Cooking Gas Will Be Available in Minimum Cost)। কলকাতা ছাড়াও এই প্রকল্প শুরু হবে দুই ২৪ পরগণা, হাওড়া, হুগলি, ও নদিয়া জেলাতেও। পরবর্তীকালে ধীরে ধীরে এই পাইপলাইনের মাধ্যমে রাজ্যে ন্যায্য দামে গ্যাস সরবরাহ করার প্রকল্প বাকি জেলাগুলোতেও শুরু করবে ওই গ্যাস সরবরাহকারী সংস্থা।





