যাহ! ফিরতে চাই, দাবিতে শাসকদলের কার্যালয়ের সামনে কেঁদে ভাসাচ্ছেন তৃণমূল ত্যাগী বিজেপি সমর্থকরা

দলবদলে জোয়ারে তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিলেন এঁরা! আর এবার পুরনো দলে ফিরতে চেয়েই শাসক দলের কার্যালয়ের সামনে ধর্না বসেছেন তৃণমূলত্যাগী বিজেপি সমর্থকরা।

প্রসঙ্গত, কিছুদিন আগেই বীরভূমে সক্কাল সক্কাল মাইক নিয়ে বেরিয়ে পড়েছিলেন বিজেপি কর্মীরা। তাঁদেরও এক আবদার, তৃণমূলে ফিরতে চাই। মাইক বাজিয়ে ক্ষমা চেয়েছিলেন তাঁরা।

আর এবার সেইসব পন্থা ছেড়ে সোজাসুজি বোলপুর বিধানসভার ইলামবাজারের বিজেপি কর্মীরা স্থানীয় তৃণমূল কার্যালয়ের সামনে পোস্টার নিয়ে ধর্নায় বসলেন। পোস্টারে লেখা

বিজেপি করে ভুল করে ফেলেছি। কোথাও বা আবার লেখা, এবার ছত্রছায়ায় ফিরিয়ে নিন। সোমবার একেবারে লাইন দিয়ে ফিরিয়ে নেওয়ার দাবি তুলে তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে বসে পড়েন বিজেপি কর্মীরা।

প্রসঙ্গত, নেতা-মন্ত্রী থেকে সাধারণ কর্মী তৃণমূল ফের ক্ষমতায় আসে বিজেপি থেকে তৃণমূলের ফেরার হিড়িক লেগেছে রাজ্যজুড়ে।

ইতিমধ্যে বিজেপি ছেড়ে তৃণমূলের আঁচল ধরেছেন মুকুল রায়, তপন সিনহারা! পা বাড়িয়ে আছেন বহু। এই পরিস্থিতিতে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করতে মাঠে নেমেছে শুভেন্দু অধিকারীর দল। এই পরিস্থিতিতে বিজেপিকে কার্যত অস্বস্তিতে ফেলে দিয়েছে কর্মীদের এই তৃণমূলের প্রত্যাবর্তনের জন্য বিক্ষোভ!

বিজেপি কর্মীদের এই ধরনার জেরে কার্যত অস্বস্তিতে পড়ে তৃণমূল নেতৃত্ব। কিন্তু দলে ফিরতে চেয়ে একেবারে নাছোড়বান্দা বিজেপি কর্মীরা। শেষ পর্যন্ত স্থানীয় তৃণমূল নেতৃত্ব ওই কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন। এভাবে তাঁদের তৃণমূলে যোগাদান করানো হয়। এর জেরে কিছুটা হলেও স্বস্তি পান তাঁরা।

RELATED Articles