‘শাহজাহানকে বাঁচানোর জন্য সন্দেশখালির মহিলাদের বদনাম করছে তৃণমূল’, বাংলায় প্রচারে এসে ফের সন্দেশখালি নিয়ে গর্জে উঠলেন মোদী

PM Narendra Modi vote campaign in Purulia: সন্দেশখালি (Sandeshkhali) নিয়ে বিতর্ক বা চর্চা কোনওটাই যেন থামার নাম নেই। বারবার খবরের শিরোনামে থাকে এই এলাকা। সম্প্রতি সন্দেশখালির নানান ভিডিও নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল। সেই ভিডিও সম্পর্কে বিজেপির মত, এসবই ভুয়ো। এবার বঙ্গে ভোট প্রচারে এসে ফের সন্দেশখালি (Sandeshkhali) নিয়ে বিস্ফোরক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)

কিছুদিন আগেই সন্দেশখালিতে (Sandeshkhali) স্টিং অপারেশনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে এক স্থানীয় বিজেপি নেতাকে দাবী করতে শোনা গিয়েছে, সন্দেশখালিতে (Sandeshkhali) নারী নির্যাতনের ঘটনা ঘটেই নি। সবটাই নাকি মিথ্যে। শুভেন্দু অধিকারী টাকা দিয়ে এসব পরিকল্পনা করেছেন। এই ভিডিও সামনে আসার পরই বিজেপিকে তুলোধোনা করেছে তৃণমূল। এই ভিডিওকে ভুয়ো বলে দাবী করে বিজেপি। এবার এই নিয়ে মুখ খুললেন মোদীও (PM Narendra Modi vote campaign in Purulia)

আজ, রবিবার পুরুলিয়া বিধানসভার অন্তর্গত গ্যাঙাড়া হাইস্কুল সংলগ্ন মাঠে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় মাহাতোর সমর্থনে নির্বাচনী সভা করেন মোদী (PM Narendra Modi vote campaign in Purulia)। সেখান থেকেই সন্দেশখালির (Sandeshkhali) ভিডিও নিয়ে মন্তব্য করেন তিনি (Narendra Modi)। বলেন, “শাহজাহানকে বাঁচাতে সন্দেশখালির মহিলাদের বদনাম করছে তৃণমূল। তাঁদের চরিত্র নিয়ে আঙুল তুলছে। ওঁদের জন্য যে ভাষায় কথা বলছে, তার জবাব বাংলার সব মহিলা দেবেন। ভোটের মাধ্যমে জবাব দেবেন। তৃণমূলকে বরবাদ করবেন” (PM Narendra Modi vote campaign in Purulia)

চলতি বছরের প্রথম থেকেই সন্দেশখালি (Sandeshkhali) রাজ্য রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। সন্দেশখালিতে জমি দখল থেকে শুরু করে নারী নির্যাতন, শ্লী’ল’তা’হা’নির বিরুদ্ধে সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ গেরুয়া শিবির। তবে আচমকাই সন্দেশখালির ভিডিও সামনে আসতে অস্বস্তিতে পড়ে যায় বিজেপি। যা নিয়ে ফের উত্তপ্ত হয়েছে সন্দেশখালি (Sandeshkhali)। সেখানকার মহিলাদের একাংশের বক্তব্য, মিথ্যে অভিযোগ করে তাদের বদনাম করার চেষ্টা করা হচ্ছে।

এদিন নির্বাচনী সভা থেকেই সেই সুর টেনেই (PM Narendra Modi vote campaign in Purulia) মোদী (Narendra Modi) বলেন, “তৃণমূল মা, মাটি, মানুষের কথা বলে ক্ষমতায় এসেছিল। কিন্তু বাংলার মহিলারা আর তৃণমূলকে ভরসা করেন না। সন্দেশখালিতে (Sandeshkhali) যে পাপ হয়েছে, তাতে পুরো বাংলার মহিলাদের ভাবাচ্ছে। সন্দেশখালির মহিলাদের বদলাম করছে তৃণমূল” (PM Narendra Modi vote campaign in Purulia)

এছাড়াও এদিন তৃণমূলের দুর্নীতি নিয়েও ঘাসফুল শিবিরকে একহাত নেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। বলেন, “তোলাবাজি করা, চুরি করা, তৃণমূলের আচার-বিচার হয়ে দাঁড়িয়েছে। শিক্ষাতেও চুরি করেছে। শিক্ষকদের নিয়োগে হাজারও যুবকের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। ওদের দেনায় ডুবে দিয়েছে। যুব সমাজ লোন নিয়ে তৃণমূলের লোকেদের টাকা দিয়েছে। বাংলার গ্রামের স্কুলগুলোতে শিক্ষক নেই। তৃণমূল হোক, কংগ্রেস হোক, একই থালার এপাশ-ওপাশ” (PM Narendra Modi vote campaign in Purulia)

RELATED Articles