Anirban Bhattacharya talks about social media trolling: টলিউডের জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। বড় পর্দা থেকে সিরিজ সর্বত্রই দাপিয়ে অভিনয় করেছেন। তার অভিনয়ের দাপটে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। অভিনেতার পাশাপাশি তিনি এখন একজন পরিচালক। তার এত প্রতিভার মধ্যে আরও একটি প্রতিভা তার গায়ক সত্তা। সম্প্রতি সারেগামাপার মঞ্চে ‘নয়ন সরসী কেন’ গেয়ে দর্শকদের মন আরো একবার জয় করে নিয়েছেন তিনি। তার সুরের প্রশংসা করেছেন নামী গায়ক অভিজিৎ ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়ায় অনির্বাণকে নিয়ে চর্চার শেষ নেই। অনির্বাণের কাজ থেকে শুরু করে তার ব্যক্তিগত জীবন সবই এখন চর্চার বিষয়। ব্যক্তিগত জীবন নিয়ে একাধিকবার ট্রোলের শিকার হয়েছেন অভিনেতা। সম্প্রতি সাক্ষাৎকারে অনির্বাণ ভট্টাচার্য জানান পেশাগত বাধ্যবাধকতার জন্যই তিনি ইনস্টাগ্রাম ফেসবুক ছেড়ে বেরোতে পারছেন না (Anirban Bhattacharya talks about social media trolling)।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya) জানান, “পেশাগতভাবে একজন ব্যাঙ্ককর্মীকে রিলস বানাতে হবে না, কিন্তু শোবিজে থাকলে সেটা চলবে না। সোশ্যাল মিডিয়া আমাদের পেশার সাথে গেঁথে গেছে।এখন সবার ব্যাপারটা হল, জেনেশুনে বিষ করেছি পান। অস্থির হয়ে যাচ্ছি, জীবনে কোনও শান্তি নেই। ফোনটা ছেড়ে থাকতে পারছি না। তবে এমন গরল… (ছেড়ে) থাকা যাচ্ছে না” (Anirban Bhattacharya talks about social media trolling)।
২০২৪ সালে দাঁড়িয়ে সবাই ইঁদুর দৌড়ে দৌড়াচ্ছে। কোথাও গিয়ে ভালোবাসার ক্ষমতা কমে যাচ্ছে বলে মনে করেন অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)? এ প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন, “জানি না ক্যামেরার সামনে এটা বলা ঠিক হবে কিনা তবে ব্যক্তিগতভাবে আমার তো ভালোবাসার ক্ষমতা কমেছে। আমি যতখানি ভালোবাসতে পারতাম, সেটা কোনও নারী-পুরুষের ব্যাপার নয়….একটা সিনেমাকেও, একটা দৃশ্যকেও, একটা ভয়ঙ্কর গরমের পর বৃষ্টি হলে সেই মুহূর্তটার প্রতি যে ভালোবাসা, সেই ক্যাপাটিসিটা… (কমে গেছে)” (Anirban Bhattacharya talks about social media trolling)।
অনির্বাণ ট্রোলের শিকার হন (Anirban Bhattacharya talks about social media trolling)। নিজেকে নিয়ে ট্রোল দেখতে কতটা অভ্যস্ত অভিনেতা (Anirban Bhattacharya)। ট্রোলের সঙ্গে কি নিজেকে মানিয়ে নিয়েছেন (Anirban Bhattacharya talks about social media trolling)। অভিনেতা বলছেন, “জানি আমাকে নিয়ে অনেক ট্রোলিং হয়, যা দেখেছি কোনওটা দেখেই মজা লাগেনি। একটা পাঠ করলাম, একশো জন বলছে কাজটা ভালো নয়। সেটা কিন্তু ট্রোলিং নয়, সমালোচনা। আমি ইউটিউবে একটা কমেন্ট পড়েছি, আমার একটা পডকাস্টে। নীচে একজন লিখেছেন, ‘এত লম্বা চওড়া কথা কীসের, আগে চুপচাপ কাজ কর কয়েক বছর’। তবে আমার বিশ্বাস, এই ট্রোলিংয়ের বাইরে একটা বৃহত্তর দর্শক সমাজ আছে যাদের ভালোবাসায় আমরা কাজ করে যাচ্ছি’।
তবে সাক্ষাৎকারে অভিনেতা (Anirban Bhattacharya) এই কথাটা স্পষ্ট করে দিয়েছেন যতই কটাক্ষ হোক না কেন কারোর কমেন্টের জন্য তিনি নিজেকে বদলাবেন না (Anirban Bhattacharya talks about social media trolling)। নিজের কাজে সবচেয়ে বড় সমালোচক তিনি নিজেই। ভুল হলে, শুধরে নিতে জানেন যে অভিনেতা তার অনুরাগীর সংখ্যা দিনের পর দিন বাড়বে তা বলাই বাহুল্য। আগামীতে অথৈ ছবিতে দেখা যাবে অভিনেতাকে।





