গতকাল, কোচবিহারের শীতলকুচি সভা থেকে ফেরার সময় দিলীপ ঘোষের গাড়িতে হামলা চালানো হয়। এই ঘটনায় ১৬ জনকে গ্রেফতার করল পুলিশ। এই ঘটনা নিয়ে তুমুল চড়েছে রাজনীতির উত্তাপ। হামলার ঘটনার প্রতবাদে রাজ্যজুড়ে বিক্ষোভ প্রদর্শন বিজেপির।
উল্লেখ্য, গতকাল কোচবিহারের শীতলকুচিতে সভা করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অভিযোগ, ফেরার পথে তাঁর গাড়ি লক্ষ্য করে বোমাবাজি চলে। দিলীপ ঘোষ অভিযোগ করেন, কনভয়ে থাকা অবস্থায় একদল আগ্নেয়াস্ত্র-সহ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর উপর হামলা চালায়।
আরও পড়ুন- তিন দফা ভোটের পর কত আসন পাবে বিজেপি? সাফ জানিয়ে দিলেন অমিত শাহ
এমনকি, তাঁর গাড়ি লক্ষ্য করে বোমাবাজি হয় বলেও অভিযোগ করেন দিলীপ ঘোষ। গাড়ি লক্ষ্য করে চলে ইটবৃষ্টি। ভেঙে দেওয়া হয় গাড়ির কাঁচ। মাথা বাঁচানোর জন্য গাড়ির মধ্যেই হেলমেট পরে বসে থাকতে দেখা যায় বিজেপির রাজ্য সভাপতিকে। এরপরই উত্তাল বঙ্গ বিজেপির নানান নেতৃত্ব। কলকাতার রাজপথেই দেখানো হয় প্রতিবাদ। এরপর তৎপর হয় পুলিশ। আজ কনভয়ে হামলা-ভাঙচুর ও বোমাবাজি-সহ একাধিক অভিযোগে ১৬ জনকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন- এবার বিজেপি জিতলে এক ভূমিকন্যা হবেন মুখ্যমন্ত্রী! জানুন কে?
এই হামলার ঘটনার প্রতিবাদে আক রাজ্যজুড়ে বিভিন্ন থানার সামনে বিক্ষোভ দেখাবে গেরুয়া শিবির, এমনটাই জানা গিয়েছে। এদিন কোচবিহারে প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ বলেন যে ২রা ,মে’র পর রাজ্যজুড়ে পরিবর্তনের সঙ্গে হিংসাও বন্ধ হবে।





