আর তাই সন্ধ্যের মুখে কালবৈশাখীর দাপট দেখানোর সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে হাওয়া অফিস। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়ও। এদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি ভিজতে পারে উত্তরবঙ্গও। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর জেলায় বিকেলের দিকে হবে বৃষ্টি। কলকাতাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

কাটতে পারে অস্বস্তি! বিকেলেই আসছে কালবৈশাখী, জানাচ্ছে আবহাওয়া দপ্তর
ভোটের আবহে তাপমাত্রা বেশ ঊর্ধ্বমুখী। গুমোট হয়ে রয়েছে আবহাওয়া। তবে সেই অস্বস্তিকর পরিস্থিতি এবার কাটতে পারে। আবহাওয়া দপ্তর বলছে, বিকেল গড়াতেই কাটবে অস্বস্তি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝাড়খণ্ডের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাবে আজ থেকে শনিবার, এই তিনদিন দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে বৃষ্টিপাত সামান্য স্বস্তি ফেরালেও অস্বস্তি বজায় রাখবে শুষ্ক আবহাওয়া। ঝড়বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কমবে। কিন্তু বাতাসে জলীয় বাষ্পের আধিক্য বাড়াবে অস্বস্তি।
আরও অন্যান্য খবর





