কোটি কোটি টাকার সোনার গয়না নিয়ে ভিনরাজ্যে পালানোর চেষ্টা, পরিকল্পনা ভেস্তে দিয়ে হাওড়া স্টেশন থেকে যুবককে গ্রেফতার পুলিশের

কোটি কোটি টাকার সোনার গয়না নিয়ে ভিনরাজ্যে পালানোর ছক কষেছিল যুবক। সেই গয়নার কোনও বৈধ কাগজপত্র ছিল না তার কাছে। হাওড়া স্টেশন থেকে পুলিশ গ্রেফতার করল ওই যুবককে। তার থেকে প্রায় ৩ কেজি সোনা উদ্ধার হয়েছে বলে খবর। জিএসটি ফাঁকি দিতেই গয়নাগুলি এভাবে নিয়ে যাওয়া হচ্ছিল বলে অনুমান পুলিশের।

জানা গিয়েছে, ধৃতের নাম অভিজিৎ কুমার। বিহারের বাসিন্দা সে। তার বাবার সোনার দোকান রয়েছে বিহারে। যুবকের দাবী, সেই কারণেই কলকাতা থেকে সোনার গয়না কিনে নিয়ে যাচ্ছিলেন তিনি। হাওড়া থেকে ট্রেন ধরে যাচ্ছিলেন মুজফ্ফরপুর। ট্রেনের টিকিটও পাওয়া গিয়েছে।

অভিজিতের কথায়, বাবার সোনার দোকানের জন্যই কলকাতা থেকে গয়নাগুলি নিয়ে যাচ্ছিলেন তিনি। জিএসটি ফাঁকি দিতে এভাবে অনেক ব্যবসায়ীই ট্রেনে এভাবে সোনার গয়না নিয়ে যান বলে অভিযোগ। ওই যুবককে শুল্ক দফতরের হাতে তুলে দিয়েছে পুলিশ।

এদিন অভিজিৎ কুমার হাওড়া স্টেশনে ঢোকার পর সন্দেহ হয় আরপিএফের। জওয়ানরা তার ব্যাগ পরীক্ষা করেন। সেই সময় ওই ব্যাগ থেকে উদ্ধার হয়  প্রচুর সোনার গয়না। এর মধ্যে রয়েছে হার, কানের দুল, চুড়ি। এই সমস্ত গয়নার বাজারমূল্য ১ কোটি ৭৮ লক্ষ টাকা। এসব গয়নার কোনও বৈধ কাগজপত্র ছিল না ওই যুবকের কাছে। সেই কারণে সোনার গয়না আটক করে শুল্ক দফতরের হাতে তুলে দেয় আরপিএফ।

অভিজিৎ জানায়, তার বাবার সোনার দোকান রয়েছে। সেই কারণেই কলকাতা গয়না নিয়ে বিহারে যাচ্ছিলেন তিনি। জিএসটি-তে ফাঁকি দেওয়ার জন্য অনেক ব্যবসায়ীই ট্রেনে করে এভাবে সোনার গয়না নিয়ে যান বলে অভিযোগ। আর বিয়ের মরশুমে এই সংখ্যা আরও বেড়ে যায়।

RELATED Articles