জ্বলছে ওপার বাংলা! এরই মধ্যে বাংলাদেশের এক বিএনপি নেতাকে কলকাতা থেকে গ্রেফতার করল পুলিশ, ফাঁস বড় রহস্য

ফের উত্তাল হয়েছে বাংলাদেশ। ওপার বাংলায় হাসিনা সরকারের পতনের পর থেকেই সেদেশে শুরু হয়েছে হিন্দুদের উপর অত্যাচার। সেই নির্যাতন ক্রমে বেড়েই চলেছে। ভারত ও নানান পশ্চিমী দেশগুলি থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে কড়া বার্তা দেওয়া হলেও ইউনুস সরকার যেন উদাসীন। এমন আবহেই এবার কলকাতা থেকে পুলিশের জালে ধরা পড়ল বাংলাদেশের এক বিএনপি নেতা।

জনা গিয়েছে, সেই ধৃত ব্যক্তির আসল নাম সেলিম মাতব্বর। কলকাতায় নাম ভাঁড়িয়ে রবি শর্মা নামে কিছু বছর ধরে থাকছিলেন ওই ব্যক্তি। নিজেকে ওই ব্যক্তি বিএনপি নেতা বলে পরিচয় দেন। ধৃত ব্যক্তির দাবী, বছর দুই আগে বাংলাদেশে অশান্তির পরিবেশ চলছিল। সেই সময় আওয়ামী লিগের হাত থেকে বাঁচতে নাকি তিনি এ রাজ্যে পালিয়ে আসেন।   

পুলিশ সূত্রে খবর, অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল ওই ব্যক্তি। এরপর এখানেই বসবাস শুরু করেন। জাল নথি তৈরি করে, ভুয়ো পাসপোর্ট তৈরি করে, ভুয়ো নাম নিয়ে ভারতের বাসিন্দা হিসেবে থাকতে শুরু করেন ওই ব্যক্তি। এমনকি, কলকাতার মার্কুইস স্ট্রিট এলাকার একটি হোটেলে কর্মী হিসেবে কাজও করছিলেন তিনি।

গোপন সূত্রে খবর পেয়েই সেই হোটেলে অভিযান চালায় পার্কস্ট্রীট থানার পুলিশ। গ্রেফতার করা হয় ওই বাংলাদেশি নাগরিককে। ওই ব্যক্তি বাংলাদেশের মাদারিপুরের বাসিন্দা বলে খবর। ধৃতের কাছ থেকে যে পাসপোর্ট ও আধার কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে, তাতে তার নাম লেখা রয়েছে রবি শর্মা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের বিরুদ্ধে ১৪ ফরেনার্স অ্য়াক্ট এবং জালিয়াতির ধারায় মামলা রুজু করা হয়েছে।   

আরও পড়ুনঃ ‘অবিলম্বে ইউনুসের নোবেল কেড়ে নেওয়া হোক…’, বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের ঘটনায় সরব হয়ে হুঁশিয়ারি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

কীভাবে সীমান্ত টপকে এ রাজ্যে ঢুকেছিলন তিনি, কীভাবে এই জাল পাসপোর্ট ও আধার কার্ড বানিয়েছেন, গত ২ বছর ধরে কোথায় কোথায় থেকেছেন, জাল পরিচয় তৈরিতে কে বা কারা সাহায্য করেছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই ঘটনা থেকে পরিষ্কার যে এভাবে ভুয়ো ভারতীয় নথি বানানো হচ্ছে দেশে। এই ঘটনায় বেশ উদ্বেগে পুলিশ।

RELATED Articles