ময়নায় বিজেপি নেতা খু’নে ঘটনায় তৎপর পুলিশ, গোপন অভিযান চালিয়ে গ্রেফতার করা হল আরও দুই তৃণমূল কর্মীকে

ময়নায় বিজেপি ব্লক সভাপতি বিজয়কৃষ্ণ ভূঁইয়ার মৃত্যুর তদন্তে বেশ তৎপর হল পুলিশ। এবার আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করল ময়না থানার পুলিশ। এফআইআরে নাম থাকা সমস্ত অভিযুক্তকে একে একে গ্রেফতার করে দ্রুত এই ঘটনার কিনারা করতে চায় পুলিশ। এ পর্যন্ত বিজেপি নেতার খু’নের ঘটনায় মোট তিনজনকে গ্রেফতার করা হল। এই তিনজনই এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত।

পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপি নেতার খু’নের ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায়। নিহত ওই ব্যক্তির নাম বিজয়কৃষ্ণ ভুঁইয়া। ঈই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ওঠে। খু’নের ঘটনায় পর সেখানে গিয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সিবিআই তদন্তের দাবী করেন তিনি।

বিজেপি নেতার খুনের ঘটনায় যুক্ত থাকার দাবী তুলে মোট ৩৪ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয় ময়না থানায়। এই ঘটনায় আগেই একজনকে গ্রেফতার করেছিল ময়না থানার পুলিশ। এবার আরও দু’জনকে গ্রেফতার করল পুলিশ।

আজ, শনিবার বেলা ১১টা নাগাদ এই ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে গ্রেফতার করা হল। অভিযানের ভিত্তিতে বাকচার গোরাবাগান এলাকা থেকে পুলিশের জালে ধরা পড়ে দু’জন। ওই দুই অভিযুক্তের নাম নন্দন মণ্ডল ও সুজয় মণ্ডল।

জানা গিয়েছে, এফআইআরে ১৭ এবং ২৪ নম্বরে নাম ছিল এই দু’জনের। নন্দন ও সুজয়ও এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী বলে পরিচিত। পুলিশের অভিযোগ, বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইঞার হত্যাকাণ্ডে জড়িত ছিল তারা। পুলিশ আজ তাদের আদালতে পেশ করবে।

RELATED Articles