গরম হোক কিংবা শীত, কিংবা কোনও উইকএন্ড—বাঙালির ঘুরতে যাওয়ার তালিকায় মন্দারমণির নাম থাকেই। সমুদ্রের গর্জন, বালির ওপর ভেজা হাওয়া, আর একচিমটি রোমাঞ্চ—সব মিলিয়ে মন্দারমণি যেন প্রেম-ভ্রমণের এক আদর্শ ঠিকানা। কিন্তু সেই শান্ত প্রকৃতির কোলে যদি হঠাৎ বেআইনি কোনও ঘটনার গন্ধ মেলে, তাহলে কীভাবে তা প্রভাব ফেলে সেই অঞ্চলটির ভাবমূর্তিতে?
বহু পরিবার, প্রেমিক যুগল কিংবা বন্ধুবান্ধব দল বেঁধে বেড়াতে যান মন্দারমণিতে। কম খরচে সাগরের ধার ঘেঁষা হোটেল ও খাবার পাওয়া যায় বলে সকলের পছন্দের গন্তব্য হয়ে উঠেছে এটি। কিন্তু সম্প্রতি সামনে এসেছে এমন এক ঘটনা, যা শুধু পর্যটকদের নিরাপত্তাকেই প্রশ্নচিহ্নের মুখে ফেলছে না, বরং স্থানীয় প্রশাসনের উপরও চাপ বাড়াচ্ছে।
শনিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে মন্দারমণি উপকূলীয় থানার পুলিশ অভিযান চালায় পর্যটন কেন্দ্রের এক হোটেলে। বেশ কিছুদিন ধরেই অভিযোগ উঠছিল যে, কিছু হোটেলে বেআইনি মধুচক্র ও দেহ ব্যবসা রমরমিয়ে চলছে। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ হানা দিয়ে উদ্ধার করে ৫ জন মক্ষীরানী ও ২ জন সংযোগকারী মহিলাকে। পাশাপাশি গ্রেফতার করা হয় ৫ যুবককে।
ধৃত যুবকদের মধ্যে রয়েছেন পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার বাসুলিয়ার সঞ্জীব জানা, অমিত জানা, রামনগরের গোপালচক গ্রামের অমিত শাহু, নরন্ডিয়ার অমল বিশাল এবং তমলুকের সমরেশ চক্রবর্তী। ধৃতদের রবিবার কাঁথি মহকুমা আদালতে তোলা হলে, বিচারক ৫ যুবকের জেলা হেফাজত এবং এক সংযোগকারী মহিলার পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পাশাপাশি ৬ জন উদ্ধার হওয়া মহিলাকে হোমে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
আরও পড়ুনঃ Congress Foreign Links Controversy: পাকিস্তানের ঘনিষ্ঠ তুরস্কে কংগ্রেসের অফিস! শত্রুর বন্ধুকে কেন বেছে নিল ভারতীয় দল?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া মক্ষীরানীদের মধ্যে কয়েকজন দক্ষিণ ২৪ পরগনার ঠাকুরপুকুর বাজার, আমতলা এবং উড়িষ্যার জলেশ্বরের বাসিন্দা। উল্লেখযোগ্যভাবে, ২০২৪ সালেও মন্দারমণি থানার পুলিশ একাধিক হোটেলে হানা দিয়ে ১৬ জন মক্ষীরানী এবং ১২ জন যুবককে গ্রেফতার করেছিল। বারবার একই ঘটনা ঘটায় প্রশ্ন উঠছে, প্রশাসন কি আদৌ পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছে? পর্যটনের আড়ালে এমন বেআইনি ব্যবসা রুখতে কবে কড়া পদক্ষেপ নেওয়া হবে—সেই উত্তর খুঁজছে সাধারণ মানুষ।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!