সন্দেশখালির ঘটনায় অবশেষে উত্তম সর্দার ও শিবু হাজরার বিরুদ্ধে গ’ণ’ধ’র্ষ’ণের মামলা করল পুলিশ, গোপন জবানবন্দি নির্যাতিতার

গত কয়েকদিন ধরেই সন্দেশখালি নিয়ে গোটা রাজ্যে উত্তেজনা। আর সন্দেশখালি কাণ্ডে বারবার উঠে এসেছে তৃণমূলের দুই নেতা উত্তম সর্দার ও শিবু হাজরার নাম। তাদের বিরুদ্ধে হাতে লাঠি, বাঁশ নিয়ে প্রতিবাদ দেখিয়েছেন সন্দেশখালির মহিলারা। একের পর এক ভয়ঙ্কর অভিযোগ সামনে এসেছে ওই দুই নেতার বিরুদ্ধে। এবার উত্তম ও শিবুর বিরুদ্ধে গ’ণ’ধ’র্ষ’ণের মামলা রুজু করল পুলিশ। এক মহিলার গোপন জবানবন্দির প্রেক্ষিতে সন্দেশখালির ২০ নম্বর মামলা এই গ’ণ’ধ’র্ষ’ণের মামলা যুক্ত করা হয়েছে।

জানা গিয়েছে, এক নির্যাতিতার গোপন জবানবন্দির উপর ভিত্তিতে উত্তম সর্দার ও শিবু হাজরার বিরুদ্ধে গ’ণ’ধ’র্ষ’ণ ও খু’নের চেষ্টা করার মামলা রুজু করেছে পুলিশ। সন্দেশখালির মামলায় ওই দুই মামলা যুক্ত করা হয়েছে বলে খবর।     

বসিরহাট মহকুমা আদালতের এক আইনজীবী জানান, সন্দেশখালির এক মহিলা গোপন জবানবন্দি দিয়েছেন যে উত্তম সর্দার ও শিবু হাজরা তাঁকে গ’ণ’ধ’র্ষ’ণ ও খু’নের চেষ্টা করেছে। সেই অভিযোগের প্রেক্ষিতেই পুলিশ ওই দুই তৃণমূল নেতার বিরুদ্ধে গ’ণ’ধ’র্ষ’ণ ও খু’নের চেষ্টা- এই দুই মামলার ধারা রুজু করার আবেদন জানায় আদালতে যা গ্রহণ করেছে আদালত।

প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি থেকেই উত্তপ্ত সন্দেশখালি। সেদিন থেকেই সন্দেশখালির মহিলারা তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তাঁর দুই সাগরেদ উত্তম সর্দার ও শিবু হাজরার বিরুদ্ধে প্রতিবাদ দেখান। হাতে বাঁশ, লাঠি নিয়ে বিক্ষোভ দেখান তারা। পুড়িয়ে দেওয়া হয় একাধিক পোল্ট্রি ফার্ম, বাগানবাড়ি। উত্তম ও শিবুর বিরুদ্ধে সন্দেশখালির মহিলাদের শ্লী’ল’তা’হা’নি ও শারীরিক নির্যাতন করার অভিযোগ করেন মহিলারা। রাতবিরেতে মহিলাদের পার্টি অফিসে ডেকে নিয়ে যাওয়া হত বলে দাবী জানান তারা। নানান নিন্দনীয় ঘটনা সামনে আসে। দীর্ঘদিন ধরে চলতে থাকা এই অত্যচারের বিরুদ্ধে অবশেষে মুখ খোলেন সন্দেশখালির মহিলারা।

সেই ঘটনার পর থেকেই ফেরার শিবু হাজরা। উত্তম হাজরাকে গ্রেফতার করেছিল পুলিশ। আজ, শনিবার তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। উত্তম হাজরাকে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছিল। আদালত তাকে ৮ দিনের পুলিশি হেফাজত দিয়েছে। এবার উত্তম ও শিবুর বিরুদ্ধে গ’ণ’ধ’র্ষ’ণের মামলাও রুজু করল পুলিশ।       

আরও অন্যান্য খবর