ফের মিছিলে ধুন্ধুমার! এবার কংগ্রেসের লালবাজার অভিযান মিছিল আটকাল পুলিশ, আটক আব্দুল মান্নান-সহ একাধিক নেতা

আর জি কর কাণ্ডে এখন রাজ্যজুড়ে চলছে বিক্ষোভ, প্রতিবাদ। নানান মহলের মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছেন তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায়। নানান দিকে ফুঁসছে মানুষ। সকলের একটাই দাবী, আসল দোষীর শাস্তি চাই। এমন আবহে নানান রাজনৈতিক দলগুলিও রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। এবার কংগ্রেসের বিক্ষোভ মিছিলে ধুন্ধুমার কাণ্ড।

আজ, বুধবার লালবাজার অভিযানের কর্মসূচি নেয় কংগ্রেস। আর জি কাণ্ডের প্রতিবাদ জানিয়ে লালবাজারের সামনে প্রতিবাদ শুরু করেন কংগ্রেস নেতা-সহ নানান কর্মীরা। কিন্তু সেই মিছিলে বাধা দেয় পুলিশ। ব্যারিকেড দিয়ে আটকানো হয় সেই মিছিলকে। এই নিয়ে পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মীদের হাতাহাতি শুরু হয়।

এই মিছিলে ছিলেন আব্দুল মান্নান, প্রদীপ ভট্টাচার্য, সন্তোষ পাঠকরা। এই মিছিল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবী তোলা হয়। মিছিল আটকাতে ব্যারিকেড দেয় পুলিশ। যদিও কংগ্রেস কর্মীরা সেই ব্যারিকেড ভেঙে এগোতে পারেন নি। এই ঘটনায় পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি শুরু হয় কংগ্রেস কর্মীদের। আব্দুল মান্নান-সহ প্রদীপ ভট্টাচার্য, সন্তোষ পাঠকদের আটক করে পুলিশ। ধুন্ধুমার কাণ্ড তৈরি হয় লালবাজারের সামনে।

বলে রাখি, আজ, বুধবার সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেন চিকিৎসকরা। সিবিআইয়ের তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তুলে সিজিও কমপ্লেক্সে প্রতিবাদ জানান তারা। ঘটনার দশদিন কেটে যাওয়ার পরও একজন ছাড়া আর কাউকে গ্রেফতার কেন করা হল না, সেই নিয়ে প্রশ্ন তোলেন চিকিৎসকরা। সিজিও কমপ্লেক্স থেকে প্রতিবাদ মিছিল যায় স্বাস্থ্য ভবনে। চিকিৎসকদের এক প্রতিনিধি দল স্বাস্থ্য ভবনে ঢোকে বৈঠকের জন্য। স্বাস্থ্য ভবের বাইরে জারি আন্দোলন।

আরও পড়ুনঃ নতুন অধ্যক্ষকে নিয়ে প্রশ্ন! সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্যভবন অভিযান আর জি করের আন্দোলনকারী চিকিৎসকদের, আগামীকাল স্বাস্থ্যভবন ঘেরাওয়ের ডাক বিজেপির

শুধু তাই-ই নয়, আজ থেকে শ্যামবাজারেও ধর্নায় বসেছে বিজেপি। আর জি করের ঘটনার প্রতিবাদে ৫ দিন ধর্না হবে বলে জানাল গেরুয়া শিবির। বেলা ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে ধর্না। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, তিনি প্রতিদিন এই ধর্না উপস্থিত থাকবেন। দিকে দিকে যখন আন্দোলনমুখর হয়ে উঠেছে সকলে, তেমন সময় দাঁড়িয়ে নানান প্রতিবাদী মিছিলে বাধা দিচ্ছে পুলিশ। এবার পুলিশের বাধার মুখে কংগ্রেসের মিছিল।

RELATED Articles