ভোটের লড়াইয়ে মমতার সঙ্গে পেরে না উঠলে গোপনে লোক দিয়ে মুখ্যমন্ত্রীকে খুন করাতে পারে বিজেপি: সুব্রত মুখোপাধ্যায় 

ভোট নিয়ে বাংলায় যখন উত্তেজনা চরমে তখন মুখ্যমন্ত্রীর মৃত্যু আশঙ্কা করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। বাংলার রাজনীতিকে হাতের তালুর থেকেও ভালো ভাবে চেনা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আসন্ন বিধানসভা ভোটে বিজেপির শেষ মুহূর্তে হেরে যাওয়ার সম্ভাবনা ঝেড়ে ফেলা যাচ্ছেনা।
আর এতেই ভয় পাচ্ছেন সুব্রত। ভাঙড়ের বোদরা কালিতলাতে রাস্তার উদ্বোধন এসে বিজেপিকে নিশানা করে তিনি বলেন “ওঁরা মমতাকে খুন করতে পারে। মমতার সঙ্গে ভোটের লড়াই করে না পারলে তাহলে গোপনে লোক দিয়ে খুন করে অন্যের নামে দোষ চাপিয়ে দিতে পারে।” তবে অবশ্য দলীয় বৈঠকে নিজের মৃত্যুর কথা তুলেছিলেন খোদ তৃণমূল সুপ্রিমোই তবে তা একেবারেই অভিমান করে। বলেছিলেন, “কেউ কেউ আমার জায়গাটা নিতে চাইছে। সেটা তো আমার মৃত্যুর পরেই সম্ভব। অর্থাৎ সে আমার মৃত্যু কামনা করছে। কিন্তু আমার মৃত্যু তো আমার হাতে নেই, ঈশ্বরের হাতে।”  সহযোদ্ধার গলাতেও এবার এক‌ই রকমের কথা শোনা গেল।
ভোটময় এখন বাংলা। তীব্র উত্তেজনা, উত্তাপ চারিদিকে। শাসক ও প্রধান বিরোধী বিজেপির মধ্যে চলছে জোরদার লড়াই। শুরু হয়ে গেছে রক্তের রাজনীতিও। ইতিমধ্যেই প্রাণ গেছে অনেকের।
এবার মুখ্যমন্ত্রীর প্রান নাশের আশঙ্কা করে ভাঙড়ের অনুষ্ঠান থেকে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী আরও বলেন, “ওঁদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা মিটিং করতে এসেছিলেন এই জেলাতে। তাঁর সহকর্মীদের গাড়ির কাঁচ ভাঙে। কীভাবে কাঁচ ভেঙেছে, কে ভেঙেছে তার তদন্ত করা হোক। আমরা সরকারে আছি। আমরা তদন্ত করে দেখলাম ওরা এই গণ্ডগোল না করলে প্রচার পাবে না। তাই নিজেরা লোক ফিট করে এসব করেছে।” একই সঙ্গে তার অভিযোগ ” বিজেপি বাইরে থেকে লোক নিয়েছে এসে শান্ত বাংলাকে অশান্ত করছে। ওদের একটাই চেষ্টা মমতাকে সরানো। মমতা বাংলার মা। মাকে সরানো যায় না।”

RELATED Articles