BREAKING: ভবিষ্যৎবাণী সত্যি! কিন্তু তবুও ভোটকুশলীর কাজ আর করবেন না, চাঞ্চল্যকর ঘোষণা প্রশান্ত কিশোরের

গত বছর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় এসে দাবী করেছিলেন যে বিধানসভা নির্বাচনে বিজেপি ২০০-এর বেশি আসন পেয়ে ক্ষমতায় আসবে। অন্যদিকে, তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোর টুইটারে চ্যালেঞ্জ জানিয়ে দাবী করেন যে বিজেপি রাজ্যে দুই অঙ্কের সংখ্যা অর্থাৎ ১০০ও পার করতে পারবে না।

হলও তাই। একশোর গণ্ডি পার করতে পারেনি বিজেপি। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী ২০০-এর বেশি আসনে জয়ী হয়ে তৃতীয়বারের জন্য রাজ্যে সরকার গড়ার পথে তৃনমূল। প্রশান্ত কিশোর সেই সময় দাবী করেন যে, বিজেপি যদি একশোর বেশি আসন পায়, তাহলে তিনি নিজের কাজ ছেড়ে দেবেন।

আরও পড়ুন- নন্দীগ্রামে শুভেন্দুকে পিছনে ফেলে জয়ী মমতা, দিলেন বিশেষ বার্তা

বিজেপি সত্যিই একশোর গণ্ডি পার করেনি। কিন্তু তবুও পিকে ঘোষণা করলেন যে তিনি ভোটকুশলীর কাজ আর করবেন না। জীবনে অন্য কিছু করতে চান তিনি। কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত? সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, এবারের ভোটে নির্বাচন কমিশনের কাজ নিয়ে একেবারেই খুশি নন পিকে। কমিশন পক্ষপাতিত্বের মতো কাজ করেছে, এই কারণে বেশ ব্যাথিত তিনি।

পিকে এও দাবী করেন যে, নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে। শুধু কী তাই? নাকি এরর পেছনে রয়েছে অন্য কারণ? মাঝে একবার খবর পাওয়া  গিয়েছিল যে পিকে নাকি রাজনীতিতে যোগ দিতে চলেছেন। তবে কী এবার তাই হবে? যদি সত্যিই প্রশান্ত কিশোর ভোটকুশলীর কাজে ইস্তফা দেন, তাহলে কী তিনি পঞ্জাবের ভোটেও কাজ করবেন না? এখন এই প্রশ্নই ঘুরছে রাজনৈতিক মহলে।

RELATED Articles