জবার দাম দেড় হাজার টাকা! কালীপুজোর আগে আকাশছোঁয়া দাম ফুলের, চিন্তার ভাঁজ আমজনতার কপালে

ফুলের সারাবছর মোটামুটি ২০-৩০ টাকা থাকে। তবে উৎসবের মরশুমে দাম বেড়েই যায়। তবে এই বছর ফুলের দাম যেন ছিল আকাশছোঁয়া। দুর্গাপুজোর সময় পদ্ম ফুল বিকিয়েছে যেন সোনার দ্রে। এক একটি পদ্মফুল বিক্রি হয়েছে ৫০ থেকে ৭০ টাকায়। অষ্টমীতে সন্ধিপুজোতে পদ্মের জোগান পেতে হিমশিম খেতে হয় পুজো কমিটিগুলিকে।

এবার সামনে কালীপুজো। এই সময় জবার চাহিদা থাকবে তুঙ্গে। দুর্গাপুজোর সময়ই এক  হাজার জবার দাম গিয়ে দাঁড়িয়েছিল দেড় হাজার টাকায়। শুধু কী আর পদ্ম বা জবা, লাফিয়ে দাম বেড়েছিল অপরাজিতা, গাঁদা ও অন্যান্য ফুলেরও। তবে কালীপুজো তো জবা ছাড়া আর হবে না। তাই এখন জবার দাম নিয়ে এবার চিন্তার ভাঁজ গৃহস্থালি-সহ পুজো কমিটিগুলির কপালেও।

কেন এত দাম বাড়ল ফুলের?

চলতি বছর বর্ষার মরশুমে সেভাবে বৃষ্টি হয়নি। আবার শেষের দিকে অতিবৃষ্টির জেরে ফুলের চাষে ব্যাপক ক্ষতি হয়েছে/ জবার কুঁড়ি নষ্ট হয়ে যায়। তার উপর দিনদিন যেভাবে পুজোর সংখ্যা বেড়েছে, তাতে চাহিদা অনুযায়ী ফুলের জোগান দিতে হিমশিম খেয়ে যান ফুলের চাষি থেকে শুরু করে ব্যবসায়ীরা। সেই কারণেই দুর্গাপুজোর সময় ফুলের দাম আকাশ ছুঁয়েছিল। যদিও পুজো মিটে যেতেই এক হাজার জবার দাম ২০০-তে নেমে গিয়েছে।

তবুও কী কালীপুজোতে মিলবে স্বস্তি?

এখন আবহাওয়ার উন্নতি হয়েছে অনেকটা। বেশ কয়েকদিন দজ্রে বৃষ্টি না হওয়ার জেরে জবাগাছ এখন ফুলে পরিপূর্ণ। জোগান যদি বাড়ে তাহলে ফুলের দাম কমই থাকবে। তবে কালীপুজোর সময় জবাফুলের চাহিদা থাকে তুঙ্গে। সেই কারণেই বাড়ছে আশঙ্কা।

ফুল চাষিরা জানাচ্ছেন, এখন গাছে যে জবাফুল হচ্ছে, তা কয়েকদিনের মধ্যেই তুলে নেওয়া হবে। সেই ফুল কোল্ড স্টোরেজে চলে যাবে। এর ফলে আর এক সপ্তাহ পেরোলেই ফের জবাফুলের দাম বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এর জেরে কালীপুজোর সময় ফের ১ হাজার জবার দাম হাজার টাকা পেরিয়ে যেতে পারে, এমন আশঙ্কা তো থেকেই যাচ্ছে।   

RELATED Articles