বাংলায় মেয়েরাই ধূমপানে আসক্ত বেশি, ঘনাচ্ছে গভীর বিপদ, বাড়ছে বন্ধ্যাত্ব, ক্যানসার, ক্ষতি হচ্ছে গর্ভস্থ শিশুর

এক হাতে দামী মোবাইল আর অন্য হাতে সি’গা’রে’ট, এমন একটা দৃশ্য না থাকলে বোধ হয় আধুনিক বা ডিজিটাল ফিলিংটা ঠিক আসে না! তাই তো ছিপছিপে গড়নের কড়া ডায়েট করা মেয়েটাও সি’গা’রে’টে সুখটান দুতে দু’বার ভাবে না। শুধুমাত্র কলকাতাই নয়, জেলা জেলাতেও মহিলাদের মধ্যে ধূমপানের আসক্তি লক্ষ্য করা গিয়েছে প্রবল। কোথাও কোথাও তো আবার পুরুষদের থেকে বেশি মহিলা ধূমপায়ী দেখা গিয়েছে। আর এর জেরে বেড়ে চলেছে নানান বিপদ।

কোথাও পুরুষদের সঙ্গে তাল মিলিয়ে তো কোথাও আবার পুরুষদের থেকে বেশি ধূমপানে আসক্ত হচ্ছেন মহিলারা। কলেজ পড়ুয়া, সদ্য চাকরিতে যোগ দেওয়া তরুণী তো বটেই, ধূমপানের আসক্তি লক্ষ্য করা গিয়েছে মাঝবয়সী মহিলাদের মধ্যেও। আর এই নিয়ে চিন্তা বেড়েছে চিকিৎসকদের মধ্যে।

১২ থেকে ১৯ বছর ও অন্যদিকে ২৫-৩০ বছরের মহিলাদের মধ্যে ধূমপানের আসক্তি দেখা গিয়েছে প্রবলভাবে। ধূমপানের দিক থেকে পুরুষদের রীতিমতো টেক্কা দিচ্ছেন তারা। মধ্য চল্লিশের মহিলারা রয়েছেন তালিকায়। এর জেরে মহিলাদের মধ্যে বাড়ছে হৃদরোগের ঝুঁকি, ফুসফুসের রোগ, অকাল মেনোপজ, বন্ধ্যাত্ব ও ক্যানসারের মতো ব্যাধি।  

আমেরিকার জনসংখ্যার মধ্যে ২৩ শতাংশ মহিলাই সি’গা’রে’টে আসক্ত। এখন এ রাজ্যে ১৩-১৫ শতাংশ মহিলাই ধূমপানে অভ্যস্ত। সমীক্ষা অনুযায়ী, ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রায় ৪৭ শতাংশ মহিলা ধূমপানের কারণে নানা রোগে আক্রান্ত হয়েছিলেন। শুধুমাত্র ক্যানসারই নয়, হরমোনের নানান সমস্যা থেকে স্ত্রীরোগ সবই হয় ধূমপানের কারণে। ২০০৫-২০১০ পর্যন্ত মহিলাদের মধ্যে ১.৪%-২.৯% ধূমপানের আসক্তি বেড়েছে।

মহিলাদের শরীরে কী কী ক্ষতি হয় ধূমপানের ফলে?

ধূমপানের ফলে যে কী কী হতে পারে, তা আর আলাদ করে বলার প্রয়োজন পড়ে না। তবে মহিলাদের শারীরিক গঠন অনুযায়ী, ধূমপান তাদের শরীরে বেশি ক্ষতি করে।  

  • ধূমপানের জেরে রক্ত সঞ্চালন কমে গিয়ে বাড়ে হৃদরোগের সম্ভাবনা।
  • নেশার থেকেও বেশি মাথা চাড়া দেয় মানসিক সমস্যা।
  • ফুসফুসের রোগ, হাঁপানি তো আছেই, সামান্য জ্বরও লাগাম ছাড়িয়ে বড় বিপদ ডেকে আনতে পারে।
  • গর্ভপাত থেকে বন্ধ্যাত্ব ধূমপানের মারাত্মক ক্ষতিকর দিক। Pelvic Inflammatory Disease (PID) হওয়ার সম্ভাবনাও দেখা দেয়।
  • ঋতুস্রাব হয় অনিয়মিত, অকালেই মেনোপজ এবং নানা স্ত্রীরোগের সমস্যা দেখা দেয়।
  • ধূমপানের জেরে পা-সহ শরীরের বিভিন্ন অংশের রক্তবাহী ধমনিতে কোলেস্টেরলের প্রলেপ জমে রক্ত চলাচল কমে যায়।
Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles