সুরাপ্রেমীদের জন্য বড় দুঃসংবাদ! নতুন বছরে অনেকটাই বাড়তে চলেছে ম’দের দাম, বর্ষবরণের আনন্দ মাটি?

বড়দিন গিয়েছে। আর একদিন পরই বর্ষবরণ। সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই দিনটির জন্য। আর বর্ষবরণের উৎসব মানেই পার্টি আর পার্টি মানেই ছুটবে ম’দের ফোয়ারা। বন্ধুবান্ধবদের সঙ্গে তুফান উঠবে ম’দের গ্লাসে। কিন্তু এসবের মধ্যে পশ্চিমবঙ্গ বেভারেজ কর্পোরেশন সুরাপ্রেমীদের জন্য বড় দুঃসংবাদ বয়ে আনল। নতুন বছরেই বাড়তে চলেছে ম’দের দাম।

এই খবর শোনার পর স্বভাবতই বেশ মুষড়ে পড়েছেন সুরাপ্রেমীরা। কারণ বর্ষবরণের রাতে নানান পাব, ক্লাব, রেস্তোরাঁতে ভিড় জমান অনেকেই। রাতভর জমিয়ে পার্টি করেন তারা। সেই সঙ্গে চলতে থাকে সু’রাপান। কিন্তু এবার এই নাইতক্লাব, বার, পাবগুলিতে ম’দের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্রের খবর, এই মাসের শুরুতেই পশ্চিমবঙ্গ বেবারেজ কর্পোরেশন ম’দের দাম বাড়িয়েছে। সেই অনুপাতে নানান বার, রেস্তোরাঁ, পাব এবং নাইটক্লাবগুলিও ১০% থেকে ১৫% বাড়াতে চলেছে ম’দের দাম। আউটলেটগুলিতে ম’দের দাম বাড়ানো হবে ৭% থেকে ১০% । জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই সুরাপ্রেমীদের রাজ্যের দোকানগুলিতে বৃদ্ধি পাওয়া দামেই ম’দ কিনতে হবে।

এই বিষয়ে সল্টলেকের একটি বারের ম্যানেজার জানিয়েছেন যে শুল্ক বাড়ানোর পরে বারে ম’দের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ম’দের নতুন স্টক ইতিমধ্যেই এসে গিয়েছে। তাতে দাম বৃদ্ধি করা হয়েছে বলে জানানো হয়েছে। তিনি এও জানান যে ক্রেতাদের কথা মাথায় রেখে দাম খুব সামান্যই বাড়ছে দাম।

পশ্চিমবঙ্গ বেভারেজ কর্পোরেশনের এক কর্মকর্তা এই বিষয়টি নিশ্চিত করে জানান যে ম’দের দাম বাড়ানো হয়েছে। তাঁর কথায়, গত সেপ্টেম্বরে ম’দের দাম বাড়ানোর কথা থাকলেও, তা হয়নি। তবে এবার সমস্ত ব্র্যান্ডের ম’দের দাম বাড়তে চলেছে। করোনা পরিস্থিতিতে সেভাবে ব্যবসা হয়নি। তবে এবার ব্যবসা ভালো হবে বলে আশাবাদী তারা।

RELATED Articles