আজ ১২ ঘণ্টার বন্ধের ডাক দিয়েছে বিজেপি। নবান্ন অভিযানে মিছিলের উপর পুলিশের অত্যাচারের প্রতিবাদে এই বন্ধের ডাক দেওয়া হয়েছে। এদিন সকাল থেকেই রাজ্যের নানান প্রান্তে নানান অশান্তির ছবি ফুটে উঠেছে। তবে এসবের মধ্যেই মিলল এক সুখবর। দাম কম হল জ্বালানির।
দেশের সরকারি তেল কোম্পানিগুলিই পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা করে থাকে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের উপর ভিত্তি করেই তেলের দাম নির্ধারণ করা হয়। এবার কলকাতা-সহ রাজ্যের নানান জেলা ও দেশের বড় শহরগুলিতে কম হল পেট্রোল-ডিজেলের দাম।
রাজ্যের কোথায় কোথায় কমল পেট্রোল-ডিজেলের দাম?
- কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৪.৯৫ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯১.৭৬ টাকা।
- কোচবিহার পেট্রোলের লিটার প্রতি দাম ১০৫.২৭ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.০৫ টাকা।
- বীরভূম পেট্রোলের লিটার প্রতি দাম ১০৫.৬৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৪১ টাকা।
- মালদা পেট্রোলের লিটার প্রতি দাম ১০৪.৭৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯১.৫৬ টাকা।
- ঝাড়গ্রাম পেট্রোলের লিটার প্রতি দাম ১০৫.৬৫ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৩৭ টাকা।
- পশ্চিম বর্ধমান পেট্রোলের লিটার প্রতি দাম ১০৪.৯৯ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯১.৮০ টাকা।
- পূর্ব মেদিনীপুর পেট্রোলের লিটার প্রতি দাম ১০৪.৮০ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৫৯ টাকা।
- পূর্ব বর্ধমান পেট্রোলের লিটার প্রতি দাম ১০৫.৩৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.১২ টাকা।
- উত্তর দিনাজপুর পেট্রোলের লিটার প্রতি দাম ১০৫.০৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯১.৮৩ টাকা।
- দক্ষিণ ২৪ পরগনা পেট্রোলের লিটার প্রতি দাম ১০৫.৩৬ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.১৪ টাকা।
দেশের কোন কোন শহরে পেট্রোল-ডিজেলের দাম কত?
- মুম্বইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৩.৪৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৯৭ টাকা।
- চেন্নাইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০০.৯৮ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২. ৫৬ টাকা।
- আগ্রা পেট্রোলের লিটার প্রতি দাম ৯৪.৫২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৭.৪৭ টাকা।
- দিল্লিতে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৪.৭২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৭.৬২ টাকা।
- বিহারে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৭.১৭ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৪.২৯ টাকা।





