ন্যক্কারজনক ঘটনা। মন্দিরের পিছনে নিয়ে গিয়ে বারবার ধ’র্ষ’ণ ১৪ বছরের নাবালিকাকে। অভিযুক্ত ওই মন্দিরেরই পুরোহিত। জানা গিয়েছে, খুনের ভয় দেখিয়ে বারবার নাবালিকাকে ধ’র্ষ’ণ করে ওই পুরোহিত। এর জেরে ৫ মাসের অন্তঃসত্ত্বা ওই নাবালিকা। জঘন্য এই ঘটনাটি ঘটেছে কোন্নগরে।
নাবালিকার পরিবারের অভিযোগে ওই পুরোহিতকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম কেদার নাথ। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, কোন্নগর চটকল এলাকায় থাকত অভিযুক্ত পুরোহিত কেদার নাথ। বছর দশেক আগে বিহার থেকে আসে সে। বছর ৩০-এর কেদার নাথ স্থানীয় একটি মন্দিরে পুজারী হিসাবে কাজে নিযুক্ত হয়। তারপর মন্দিরের পাশেই সে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করে।
দু’দিন আগে ওই নাবালিকাকে ভর্তি করা হয় শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে। নাবালিকা অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁর স্বাস্থ্যপরীক্ষা করে জানান যে ওই নাবালিকা ৫ মাসের অন্তঃসত্ত্বা। এই শুনে হতবাক হয়ে যান নাবালিকার পরিবার। কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে শুরু হয় জিজ্ঞাসাবাদ।
এরপরই সামনে আসে আসল ঘটনা। নাবালিকা তখন জানায় যে ওই পুরোহিত তার উপর যৌ’ন অত্যাচার করেছে। নাবালিকা জানায় যে মন্দিরের পিছনে নির্জন জায়গায় নিয়ে গিয়ে ওই পুরোহিত তাকে একাধিকবার ধ’র্ষ’ণ করে। এই ঘটনার কথা কাউকে বললে ওই নাবালিকাকে খুনের হুমকি দেয় ওই পুরোহিত।
ঘটনা জানার পরই রবিবার উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। ওই অভিযোগের ভিত্তিতে ওই পুরোহিতকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে। এদিন ধৃতকে শ্রীরামপুর থানায় তোলা হয় বলে জানা গিয়েছে।





