কালীপুজোয় নৈহাটির বড়মার মন্দিরে ফলের স্তূপ! হাজার হাজার কেজির প্রসাদ বিতরণ করা হল হাসপাতাল-বৃদ্ধাশ্রম-অনাথ আশ্রমে

গত বৃহস্পতিবার ছিল কালীপুজো। নৈহাটির বড়মার কাছে লক্ষ লক্ষ ভক্ত পুজো দিয়েছেন। প্রায় ১৫ হাজার কেজির ফল প্রসাদ জমা হয়েছে বড়মার। সেই প্রসাদ বিতরণ করা হল নানান হাসপাতাল, বৃদ্ধাশ্রম ও অনাথ আশ্রমে। বড়মার প্রসাদ পেয়ে খুশি রোগী থেকে শুরু করে বৃদ্ধাশ্রমের সকলে।

কালীপুজোর আগে থেকেই ভক্তরা পুজো দিতে শুরু করেছেন বড়মার কাছে। ফল দিয়ে পুজো দেন অনেকেই। ফলে ফলের পাহাড় জমে যায়। সেই ফল প্রসাদ বিতরণ করা হল নানান হাসপাতালে, বৃদ্ধাশ্রমে ও অনাথ আশ্রমে। প্রতি বছরই এই প্রসাদ বিতরণ করা হয় এভাবে। কালীপুজোর দিন থেকে শনিবার পর্যন্ত প্রায় চার হাজার কেজির মতো প্রসাদ বিতরণ করা হয়েছে বলে খবর।

প্রায় ১৫ হাজার কেজি ফল প্রসাদ জমা হয়েছে নৈহাটির বড়মার পুজোতে। সেও প্রসাদই বিতরণ করা হল নৈহাটির নানান হাসপাতালে। শুধুমাত্র নৈহাটিই নয়, কল্যাণী ও গঙ্গার ওপারের চুঁচুড়ার নানান হাসপাতালেও সেই ফল প্রসাদ বিতরণ করা হয়েছে বলে খবর।

এই বিষয়ে পুজো সমিতির সম্পাদক তাপস ভট্টাচার্য জানিয়েছেন, “প্রতি বছরের মতো এবারও নৈহাটি স্টেট জেনারেল হাসপাতাল, নৈহাটি পুরসভার মাতৃসদন, ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল, কল্যাণী জে এন এম হাসপাতাল-সহ চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালের রোগীদের জন্য ফল পাঠানো হয়েছে। পাশাপাশি ফল দেওয়া হয়েছে সংলগ্ন এলাকার বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রমেও”।

Boromaa, prasad, distribution, hospitals, orphanage, oldage home

প্রসঙ্গত, বড়মাকে দর্শনের জন্য ভক্তদের ঢল নেমেছিল নৈহাটিতে। শনিবার রাত পর্যন্ত জনজোয়ার চোখে পড়েছে। আগামীকাল, সোমবার রয়েছে মায়ের নিরঞ্জন। পরম্পরা মেনেই বিকেল চারটের সময় হবে নিরঞ্জন। অন্যান্য বছরগুলির মতোই বড়মার নিরঞ্জন দেখার জন্য প্রচুর ভক্তের সমাগম হবে। ফলে বাড়তি পুলিশ মোতায়েন করা হবে বলে জানা গিয়েছে।   

আরও পড়ুনঃ ‘ট্রামকে ছাড়া কলকাতা ভাবাই যায় না, ও দীর্ঘজীবী হোক…’, সচল রাখতে ভাইফোঁটার দিন ট্রামের কপালেও পড়ল ফোঁটা!

এই বিষয়ে ডিসি নর্থ গণেশ বিশ্বাস জানিয়েছেন, “নিরঞ্জন সম্পন্ন করতে গত বছরের মতোই ব্যবস্থাপনা থাকছে। পাশাপাশি নির্বিঘ্নে বড়মার নিরঞ্জন করতে আরও বেশি সংখ্যায় পুলিশ মোতায়েন থাকবে”।

RELATED Articles