লোকসভা নির্বাচন মিটতেই বড় সুসংবাদ! শুধুমাত্র লক্ষী ভান্ডারই নয়, এবার অন্নপূর্ণা ভাণ্ডারের মাসিক ৩০০০ টাকা পাবেন রাজ্যের মহিলারা

২০২৪ এর লোকসভা নির্বাচনে লক্ষ্মী ভান্ডারকে তুরুপের তাস কাজ করে প্রচার চালিয়েছে তৃণমূল কংগ্রেস। বহু জায়গায় এই প্রকল্প নিয়ে রাজ্যের শাসক দলের নেতা-নেত্রীরা কথা বলেছেন। এবার এই প্রকল্পের পাল্টা বিজেপির তরফ থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের (Annapurna Bhandar) কথা শোনা যাচ্ছে।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রত্যেকেই ভোটের সময় অন্নপূর্ণার ভান্ডারকে (Annapurna Bhandar) সামনে রেখে প্রচার করতে চেয়েছিলেন। তবে পশ্চিমবঙ্গের মানুষ টাকায় বিশ্বাসী, টাকা দিলে তবে পাবে ভোট। এমনই ছবি ফুটে উঠেছে ভোট গণনায়। লোকসভা নির্বাচন মিটতেই বিজেপির অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে চর্চা শুরু হয়েছে।

পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মী ভান্ডার প্রকল্পে জেনারেল কাস্টের মহিলারা প্রত্যেক মাসে ১০০০ টাকা এবং তফসিলে জাতীয় উপজাতি ও অনগ্রসর জনজাতির মহিলারা প্রত্যেক মাসে ১২০০ টাকা করে ভাতা পান। এবার এই প্রকল্পের পাল্টা বিজেপির তরফে অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) তুলে ধরা হয়। মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্র পাল ও ভোট প্রচারে বেরিয়ে অন্নপূর্ণা ভাণ্ডারের মাসিক ৩০০০ টাকার কথা বলেছিলেন। এবার বিজেপির অন্নপূর্ণা ভাণ্ডার প্রসঙ্গেই ফ্লেক্স করল মেদিনীপুরের সদর ব্লকের গুড়গুড়িপালে।

মেদিনীপুর সদর ব্লকের মনিদহ গ্রাম পঞ্চায়েতের গুড়গুড়িপাল পূর্ব গ্রাম সংসদ পূর্ব পঞ্চায়েত ভোটে বিজেপির দখলে যায়। এবারের লোকসভা নির্বাচনে এই সংসদে তৃণমূলের জুন মালিয়া থেকে এগিয়েছিলেন বিজেপির অগ্নিমিত্রা পাল। যদিও শেষে বিজয়ের হাসি হেসেছে জুন মালিয়া। এবার ভোট গণনার ফল প্রকাশের পরই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে ফ্লেক্স পড়ল গুড়গুড়িপালে।

সেই ফ্লেক্সে লেখা রয়েছে, “গুড়গুড়িপাল পূর্ব গ্রাম সংসদে আগামী ১ জুলাই থেকে শুরু হতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) ৩০০০ টাকা”। ১৫ জুন থেকে ৩০ জুন অবধি আবেদন করা যাবে বলে উল্লেখ রয়েছে সেখানে। ফ্লেক্সে আরও লেখা, “ফর্মের জন্য যোগাযোগ করুন বিজেপির মিথ্যাবাদী নেতাদের কাছে। প্রচারে গুড়গুড়িপাল পূর্ব গ্রাম সংবাদ”।

যদিও এই ফ্লেক্স কাদের তরফে লাগানো হয়েছে সে কথা প্রকাশ্যে আসেনি। এই প্রসঙ্গে স্থানীয় মহিলা হীরা পাতর বলেন, “বিজেপির লোকজন নির্বাচনী প্রচারে আমার বাড়ি গিয়ে বলেছিল, কেন্দ্রে যদি মোদী সরকার আসে তাহলে মহিলাদের ৩০০০ টাকা করে দেওয়া হবে। এখন তো কেন্দ্রে মোদী সরকার রয়েছে, তাহলে এবার দিক”।

স্থানীয় তৃণমূল নেতা গৌতম বিশই এই প্রসঙ্গে বলেন, “ফ্লেক্স কারা টাঙিয়েছে সেটা বলতে পারব না। তবে বিজেপির কার্যকর্তারা নির্বাচনী প্রচারে বেরিয়ে বলেছিলেন কেন্দ্রে যদি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হন তাহলে অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) প্রকল্পে মহিলাদের ৩০০০ টাকা দেওয়া হবে। সেই কারণে এখন গ্রামবাসীরা দাবি করছেন”।

তবে এই ঘটনায় বিজেপির তরফে অভিযোগের আঙুল তোলা হচ্ছে তৃণমূলের দিকেই। বিজেপি শিবিরের মণ্ডল সভাপতি সুজিত জানা বলেন, “তৃণমূলের লোকেরা এই সকল পোস্টার দিয়ে এলাকায় বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে। মানুষ সেটা মেনে নেবে না। আমরা বলছি রাজ্য যদি বিজেপি সরকার আসে তাহলে ৫০০০ আকা করে অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) মাতৃশক্তিকে দেওয়া হবে”।

RELATED Articles