প্রবল বর্ষণে ভাসছে উত্তরবঙ্গ, এদিকে বৃষ্টির ছিটে ফোঁটা নেই দক্ষিণবঙ্গে, কলকাতাবাসীর কপালে নেই ভারী বৃষ্টি?

Scattered Rain in South Bengal: চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টি হতে পারে কয়েকটি জেলায় (Scattered Rain in South Bengal)। তবে উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা রয়েছে। প্রবল বর্ষণে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা বিপর্যস্ত। এছাড়া অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয় এবং সিকিমে ভারী বৃষ্টির (Heavy rain) সতর্কতা জারি হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত আপাতত পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি দক্ষিণ-পশ্চিমে ঝুঁকে রয়েছে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে। এর থেকে নিম্নচাপ সৃষ্টি হতে পারে ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির (heavy rainfall) সম্ভাবনা কিছুটা কমবে দক্ষিণবঙ্গে। বুধবারে তাপমাত্রা কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গে (Scattered Rain in South Bengal)। বৃহস্পতিবার থেকে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনকি বজ্রপাতের আশঙ্কাও রয়েছে (Scattered Rain in South Bengal)

আজ, মঙ্গলবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। তবে ভারী বৃষ্টির (Heavy rainfall) সম্ভাবনা নেই। আকাশ আংশিক মেঘলা এবং বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে (Scattered Rain in South Bengal)। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি। গত ২৪ ঘন্টায় বৃষ্টির পরিমাণ ছিল ২.৯ মিলিমিটার।

আজ, উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃষ্টির (Heavy rainfall) পরিমাণ হতে পারে ১০০ মিলিমিটার পর্যন্ত। দার্জিলিং, কালিম্পং, এবং উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাথে বইবে ঝড়ো হাওয়া। বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরো বাড়বে। ভারী বৃষ্টির জেরে জারি হয়েছে সতর্কতা। বৃহস্পতিবারেও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে (Scattered Rain in South Bengal)

শুধুমাত্র উত্তরের পার্বত্য জেলাতেই নয় উত্তরের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির (Heavy rainfall) সতর্কতা জারি করা হয়েছে। প্রবল বৃষ্টির জেরে পার্বত্য এলাকায় ধস নামার সম্ভাবনা রয়েছে। নদীর জলস্তর বাড়ছে, নীচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা। এই বৃষ্টিতে ফসলের ক্ষতির আশঙ্কা থেকেই যাচ্ছে। বৃষ্টিতে বিচ্ছিন্ন হতে পারে যোগাযোগ ব্যবস্থা।

RELATED Articles