‘সানস্ক্রিন, মেকআপ লাগাচ্ছি, নাহলে রোদের মধ্যে স্কিনটা পুড়ে যাবে’, গরমে ভোট প্রচারের জন্য কী কী পরিচর্যা করছেন রচনা?

বাংলা দিদি নাম্বার ওয়ান হিসেবে পরিচিত রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। সিনে জগত থেকে বহুদিন দূরত্ব বজায় রেখেছেন। শেষ তাকে সিনেমায় দেখা গেছিল উইন্ডোজ প্রোডাকশনের রামধনু ছবির বিশেষ এক চরিত্রে। ‌ বড় পর্দা থেকে দূরে থাকলেও তিনি দিয়ে দিদি নাম্বার ওয়ান হিসেবে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন। দিদি নাম্বার হিসেবেই এখন খ্যাত রচনা বন্দ্যোপাধ্যায়। ‌ এবার দিদি নাম্বার ওয়ানের মঞ্চ পেরিয়ে তিনি পা রেখেছেন রাজনীতির ময়দানে। ‌ ২০২৪ সালের লোকসভা নির্বাচনে হুগলী কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে লড়ছেন তিনি।

রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)  মনে করেন দিদি নাম্বার ওয়ান এর মতো শো থেকেই তিনি সবকিছু পেয়েছেন। তাই এতদিন অনেক কিছু পাওয়ার পর সেটা ফিরিয়ে দিতেই রাজনীতিতে যোগ দিয়েছেন তিনি। মানুষের জন্য কাজ করতে চান বলেই রাজনীতিতে যোগ দিয়েছেন বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা ব্যানার্জি। একাধিক সময় প্রচারে গিয়ে তার নানান মন্তব্যে কটাক্ষের শিকার হতে হয়েছে রচনাকে। বেশিরভাগ সময় তার মন্তব্যের খাতিরে সাফাই গেয়েছেন তিনি।

বর্তমানে রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) হুগলির বিভিন্ন এলাকায় লোকসভা নির্বাচনের প্রচার সারছেন। এদিন প্রচারের হুগলি চুঁচুড়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজনীতিতে আসা প্রসঙ্গে জানিয়েছেন, “জীবনে টাকা পয়সা, প্রতিপত্তি, ভালোবাসা, সংসার, ছেলে সব পেয়েছি। এবার দেওয়ার পালা তাই রাজনীতিতে এলাম”।

এদিন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) আরও জানান, ‘মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক। উনিই আমায় রাজনীতিতে আসার প্রস্তাব দিয়েছিলেন। প্রথমে ভাবছিলাম যে কী করব। ছেলে, সংসার, কাজ, ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি। তখন দিদি বলল কী ভাবছ। ছেলের কথা বলায় বললেন তোমার ভাবার জন্য আরও অনেক জিনিস আছে, ছেলে বড় হয়ে গিয়েছে। আর কিছুদিন পর প্রতিষ্ঠিত হয়ে বাইরে চলে যেতে পারে”। রাজনীতিতে আসার পর রচনা বারবার জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর কথাতেই তিনি রাজি হয়েছেন।

প্রচারে গিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)  বলেন, “একটু সানস্ক্রিন লাগাচ্ছি একটু মেকাপ করছি। সানস্ক্রিন লাগাচ্ছি মুখটা যেন একদম কালো না হয়ে যায়। সারা জীবন তো মেকাপ করেছি, ভেবেছিলাম এবার মেকআপ করতে হবে না। কিন্তু দেখছি গরমের মধ্যে মেকআপ না করলে আমার স্কিনটা একদম পুড়ে যাবে। তাই জন্য মেকাপ করতে হচ্ছে”।

RELATED Articles