দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা, দুর্গাপুজোর কার্নিভালে বৃষ্টির সম্ভাবনা? কেমন থাকবে আবহাওয়া?

আজ, মঙ্গলবার রেড রোডে রয়েছে রাজ্য সরকারের আয়োজিত দুর্গাপুজোর কার্নিভাল। ফলে এদিন আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের মনেই। আবহাওয়া কী শুকনোই থাকবে নাকি বৃষ্টি হবে, তা নিয়ে ধন্ধে অনেকেই। এবার আবহাওয়ার হালহকিত জানাল হাওয়া অফিস।

জানা গিয়েছে, এই মুহূর্তে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। আজ সেই নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে দক্ষিণ বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। আর এর জেরে আজ, মঙ্গলবার দক্ষিণবঙ্গে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলের জেলা ও উপকূল জেলা সংলগ্ন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের নানান জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের দু-এক জায়গায় হালকা থেকে হালকা বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কারই থাকবে এদিন। অধিকাংশ সময় আকাশ আংশিক মেঘলা থাকবে। চলতি সপ্তাহেও কয়েকটি জেলায় বিক্ষিপ্তাবে বৃষ্টি হবে। এরপর থেকে ধীরে ধীরে বৃষ্টি কমে যাবে বলে জানাল হাওয়া অফিস।

কলকাতা ছাড়া বিক্ষিপ্তভাবে খুন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগণা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে। উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে কোথাও পরিষ্কার আকাশ তো কোথাও আবার আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। পার্বত্য এলাকায় বৃষ্টি সামান্য সম্ভাবনা রয়েছে বলে খবর।

হাওয়া অফিস জানাচ্ছে, অন্যান্য নানান রাজ্যে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তামিলনাড়ু, পন্ডিচেরিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে, ভারী বৃষ্টির সম্ভাবনা অন্ধ্রপ্রদেশ, কেরল-সহ দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে। এরই মধ্যে আবার উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব ক্রমেই বাড়তে থাকবে।   

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles