গত শনিবার কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনেকেই মনে করেছিলেন হয় এই সফরে এসে তিনি আর জি করের মৃতা তরুণী চিকিৎসকদের মা-বাবার সঙ্গে দেখা করবেন। কিন্তু তেমনটা হয়নি। আর তা নিয়ে রাজনৈতিক মহলে বেশ চর্চাও হয়। কেন অমিত শাহ দেখা করলেন না নির্যাতিতার মা-বাবার সঙ্গে, তা নিয়ে নানান কটাক্ষও করা হয়। এবার জানা গেল দেখা না করার আসল কারণ!
গত সপ্তাহে ছিল অমিত শাহ্’র জন্মদিন। সেদিন তাঁকে ইমেল করেছিলেন আর জি করের নির্যাতিতার মা-বাবা। জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁর সঙ্গে একবার সাক্ষাৎ করার আর্জিও জানিয়েছিলেন তারা। চিঠিতে তারা জানিয়েছিলেন, মেয়ের মৃত্যুরন কারণে তারা মানসিক যন্ত্রণা ও অসহায়তার মধ্যে দিয়ে যাচ্ছেন। সেই কারণেই একবার কথা বলতে চান তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে।
এরপরই জানা যায় বঙ্গে আসছেন অমিত শাহ। গত শনিবার বঙ্গে আসেন তিনি। রবিবার গোটা দিনটা ঠাসা কর্মসূচি ছিল তাঁর। তবে এর মধ্যে দেখা করেন নি নির্যাতিতার মা-বাবার সঙ্গে যা নিয়ে বেশ আলোচনা শুরু হয়।
এই নিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ কটাক্ষ করে লিখেছিলেন, “আমাদের ঘরের মেয়ের ধর্ষণ হয়েছে। হত্যা হয়েছে। তাঁর বাবা-মা অমিত শাহের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তিনি পশ্চিমবঙ্গে এলেন। রাজনৈতিক কুৎসা করলেন, বিভ্রান্তি ছড়ালেন, অথচ নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে দেখা করলেন না? আমরা তীব্র নিন্দা জানাচ্ছি”।
তবে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দেখা না করার কারণ জানা গেল। সেই কারণ ব্যাখ্যা করলেন বিজেপি নেতা শান্তনু ঠাকুর। নির্যাতিতার মা-বাবা দেখা করতে চেয়ে চিঠি দেওয়ার পরও কেন দেখা করলেন না অমিত শাহ, সেই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, অমিত শাহ্’র ইচ্ছা ছিল তাদের সঙ্গে দেখা করার। কিন্তু কর্মসূচি বেশি হওয়ায় আর হাতে সময় কম থাকার কারণে দেখা করতে পারেন নি তিনি। তবে ভবিষ্যতে দেখা করতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী, এও জানান শান্তনু ঠাকুর।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!