বাম আমলের পর ফের তৃণমূলের সঙ্গে জোট বেঁধে বাংলা বিধানসভায় লড়তে আসছে লালু-তেজস্বী’র আরজেডি

প্রথম শিবসেনা। তারপর আরজেডি। বাংলা বিধানসভার লড়াইতে এবার লালুর দল। তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট বাঁধার খবরও মিলছে।

তবে শুধু এই রাজ্যেই নয়, অসম বিধানসভা নির্বাচনেও প্রার্থী দিতে চায় আরজেডি বলে জানা যাচ্ছে। এই রাজ্যের ক্ষেত্রে ৮টি আসন এবং অসমের জন্য ১২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়।

সূত্রের খবর, লালু প্রসাদ যাদবের দলের লক্ষ্য এখানে বিজেপির ভোট কাটা। আর তাই এই রাজ্যের  তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলির সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নিতে চাইছে আরজেডি। লালুর দলের শীর্ষ নেতারা সিদ্ধান্ত নিয়েছে বাংলায় শুধুমাত্র বিজেপির ভোট কাটতেই তাঁরা প্রার্থী দেবে। তৃণমূল কংগ্রেসের সঙ্গে ভাল সম্পর্ক আরজেডি’‌র। যদি কোনও কেন্দ্রে প্রার্থী দিতে না পারে আরজেডি তাহলে সেখানের ধর্মনিরপেক্ষ প্রার্থীকে সমর্থন করবে তাঁরা। আসলে বিজেপিকে এই রাজ্যে ঠেকাতেই এই কৌশল নিয়েছে লালুপ্রসাদ যাদবের দল।

আর এবার এই বিষয়ে কথাবার্তা বলতে আরজেডির প্রধান মহাসচিব আবদুল বারী সিদ্দিকী আর আর রাষ্ট্রীয় মহাসচিব শ্যাম রজক সোমবার বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন।

সিদ্দিকী আর রজক কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করার আগে তৃণমূলের অন্য নেতাদের সঙ্গেও বৈঠক করছেন। আরজেডি-র মুখপাত্র মৃত্যুঞ্জয় তিওয়ারি জানিয়েছেন যে, দল বাংলা-বিহার সীমান্তের কয়েকটি আসনে নির্বাচনের লড়ার সম্ভাবনা জাহির করেছে।

প্রসঙ্গত উল্লেখ্য, লালুপ্রসাদের দল বাম শাসনে ২০০৬-এর বিধানসভায় রাজ্যের একটি আসনে জিতেও ছিল। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর সঙ্গে আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের সুসম্পর্ক আছে। আর তাই আরজেডি পশ্চিমবঙ্গের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হাত আরও মজবুত করতে চায়।

RELATED Articles