মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, গোয়া থেকে গ্রেফতার হলেন রোদ্দুর রায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) কুরুচিকর মন্তব্য করেছিলেন ইউটিউবার রোদ্দুর রায় (Roddur Roy)। সেই অভিযোগে আজ, মঙ্গলবার গোয়া (Goa) থেকে তাঁকে গ্রেফতার করল পুলিশ।

মাঝেমধ্যেই নানান বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় লাইভ করেন রোদ্দুর রায়। তাঁর নানান ভিডিও একাধিক সময় নানা বিতর্কের জন্ম দিয়েছে। সম্প্রতি তিনি একটি ফেসবুক লাইভ করে নিজের চেনা ভঙ্গিতেই নানান বিশিষ্ট ব্যক্তিত্বকে আক্রমণ করেছিলেন।

এই তালিকায় ছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লাইভে তিনি মুখ্যমন্ত্রীকে অশালীন ভাষায় নানান মন্তব্য করেন। এমনকি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেও নানান কটূক্তি করেন রোদ্দুর রায়। এর জেরে গত ৩রা জুন তাঁর বিরুদ্ধে তৃণমূল নেতা ঋজু দত্ত চিৎপুর থানায় জামিন অযোগ্য ধারায় অভিযোগ দায়ের করেন।

তৃণমূল নেতা জানান যে রোদ্দুর রায় সোশ্যাল মিডিয়ায় ঘৃণা ছড়াচ্ছেন। তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবী জানান তিনি। সেই অভিযোগের প্রেক্ষিতেই লালবাজার থেকে পুলিশের একটি দল যায় গোয়ায়। সেখানেই রোদ্দুর রায়কে গ্রেফতার করা হয়। তাঁকে কলকাতায় আনা হবে বলে খবর।

আরও অন্যান্য খবর