ইডির জালে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়, আর জি করের সেমিনার হলের ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছিল তাঁকে

আর জি কর কাণ্ড নিয়ে সামনে আসছে একের পর এক তথ্য। আর জি করের আর্থিক দুর্নীতির ঘটনায় ইতিমধ্যেই ইডির হেফাজতে রয়েছেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এবার সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়কে আটক করল ইডি।

আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় সেমিনার হলের যে ভিডিও ভাইরাল হয়েছিল, সেই ভিডিওতে দেখা গিয়েছিল এই প্রসূন চট্টোপাধ্যায়কে। নিজেকে সন্দীপের পিএ বলে পরিচয় দিতেন প্রসূন। তিনি আবার পেশায় ন্যাশনাল মেডিক্যাল কলেজের ডেটা এন্ট্রি অপারেটর। একজন ডেটা এন্ট্রি অপারেটর সেদিন সেমিনার হলে কী করছিলেন, তা নিয়ে প্রশ্ন ওঠে।

আজ, শুক্রবার সকালে আর জি করের দুর্নীতির ঘটনা সন্দীপ ঘোষের বাড়ি হানা দেয় ইডি। বাড়ি তালাবন্ধ থাকায় প্রায় তিন ঘণ্টা বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকেন ইডি আধিকারিকরা। খবর পেয়ে বাড়িতে পৌঁছন সন্দীপের স্ত্রী। সন্দীপের ঘনিষ্ঠ হওয়ার সূত্র ধরেই এদিন প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতেও পৌঁছয় ইডি।  

জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার সুভাষগ্রামে তিনতলা বাড়ি রয়েছে প্রসূনের। সেখানেই তল্লাশি চালায় ইডি। এলাকার বাসিন্দাদের জথায় মাত্র কয়েক বছরেই নাকি ব্যাপকভাবে বেড়েছে প্রসূনে সম্পত্তি। তিনি নাকি ন্যাশনাল মেডিক্যালে রেজিস্টার খাতায় নিজের নাম এন্ট্রি করে আর জি করে চলে যেতেন বলে অভিযোগ। ঘটনার দিনও খাতায় তাঁর সই ছিল বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ আর জি কর মামলার শুনানির আগেই সুপ্রিম কোর্টে মুখ পুড়ল সন্দীপ ঘোষের, প্রধান বিচারপতির ভর্ৎসনার মুখে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ

আর জি করের সেমিবার হলে ঘটনার দিন কী করছিলেন প্রসূন চট্টোপাধ্যায়, তা নিয়ে বিস্তর প্রশ্ন উঠেছিল। আর জি করের ধর্ষণ-খুনের ঘটনার মধ্যেই উঠে আসে আর্থিক দুর্নীতির অভিযোগ। আগেই গ্রেফতার হয়েছে সন্দীপ ঘোষ। আজ ইডি আধিকারিকরা সন্দীপের শ্বশুরবাড়িতেও হানা দেয়। তবে ইডি এই প্রথম এই মামলায় প্রসূনকেই আটক করল।

RELATED Articles