‘ইডিয়টের মতো কথা বলছ’, আমজনতার প্রশ্ন শুনেই মেজাজ হারালেন শতাব্দী রায়, কী এমন প্রশ্ন করা হয়েছিল তৃণমূল প্রার্থীকে?

Satabdi Roy got angry: এমনিতেই আবহাওয়া গরম। তাপপ্রবাহ চলছে আর তার উপর আবার রয়েছে ভোটের গরম। দুই মিলিয়ে বাংলা বেশ উত্তপ্ত। আর এই গরমের কারণেই মাঝেমধ্যেই প্রচারে বেরিয়ে নিজেদের মেজাজ ঠিক রাখতে পারছেন না প্রার্থীরা। আর ফলস্বরূপ কখনও সাংবাদিক তো কখনও আবার আমজনতার প্রশ্নের মুখে পড়ে তাদের উপর চিৎকার করতে শোনা যাচ্ছে প্রার্থীদের। তেমনটাই হল তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের সঙ্গে (Satabdi Roy got angry)

বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। আজ, বুধবার দুবরাজপুরের বালিজুড়িতে খাগেশ্বর শিব মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন তিনি। সেখানে পুজো দিয়ে বেরোনোর সময় আচমকাই কারোর উদ্দেশে ‘ইডিয়ট ইডিয়ট’ বলে চিৎকার করতে শোনা যায় (Satabdi Roy got angry)

দেখা যায়, এক আমজনতার প্রশ্ন শুনেই শতাব্দী রায় বলেন, “তুমি ইডিয়টের মতো কথা বলছ” (Satabdi Roy got angry)। হঠাৎ বেশ গরম হয়ে ওঠে পরিস্থিতি। এমন পরিস্থিতি সামাল দিতে এক দলীয় সমর্থক নেত্রীর সামনে হাতজোড় করেন। এরপরই মন্দির চত্বর থেকে বেরিয়ে যান শতাব্দী রায়।

কিন্তু কেন এমন মেজাজ হারালেন শতাব্দী রায় (Satabdi Roy got angry)?

কেন তিনবারের বিদায়ী সাংসদ এমন মেজাজ হারালেন, তা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। জানা যায়, যার প্রশ্নে শতাব্দী এমন মেজাজ হারালেন (Satabdi Roy got angry), তাঁর নাম সুনীল মণ্ডল। তিনি বলেন, “আমি জানতে চেয়েছিলাম, তিনি যে কাজ করেছেন, তার কোনও প্রচার নেই কেন? আমি সেটাই জিজ্ঞাসা করছিলাম। আসল কথাটাই আমাকে বলতে দেওয়া হল না। উনি কী দিয়েছেন, সেই উত্তর আমাকে দিয়ে দিয়েছেন”।

এদিন এই ঘটনার পর শতাব্দী রায়ের কাছেও জানতে চাওয়া হয় এই বিষয়টি (Satabdi Roy got angry)। সেই সময় বেশ হাসতে হাসতেই তৃণমূল প্রার্থী বলেন, “ওই ব্যক্তি তাঁকে বলেছিলেন ট্যাঙ্কের জন্য যে টাকা দেওয়া হয়েছিল, সেটা রাতের অন্ধকারে ফেরত নিয়ে গিয়েছে। এটা তো হয় না। এটা তো ব্যাঙ্ক-টু-ব্যাঙ্ক ট্রান্সফার হয়। এটা তো নগদ টাকা নয়। তাই আমি বললাম, আপনি ভুল কথা কেন বলছেন”।

যদিও ওই ব্যক্তি নাকি পরে তাঁর কাছে এসেছিলেন। তিনি প্রার্থীকে বলেছেন যে তিনি সেটা বোঝাতে চান নি। এই ঘটনা প্রসঙ্গে আবার সাফাই দিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “শতাব্দী রায় মেজাজ হারাননি (Satabdi Roy got angry)। তাঁরাও মানুষ। কোনও তাৎক্ষণিক প্রতিক্রিয়া ঘটতে পারে। তবে উনি খুব ভাল মনের মানুষ”।

RELATED Articles