বিজেপি প্রার্থী দেবাশিস ধরকে নিয়ে বিস্ফোরক পোস্ট শতাব্দী রায়ের, বিতর্কে জড়াতেই বললেন, ‘আমি করিনি, অ্যাকাউন্ট হ্যাক হয়েছে’

সোশ্যাল মিডিয়ায় বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরকে নিয়ে বিস্ফোরক পোস্ট করেছিলেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। দেবাশিস ধরের সম্পত্তি নিয়ে পোস্ট করেছিলেন তিনি। কিন্তু সেই পোস্ট নিয়ে বিতর্কে জড়াতেই পাল্টি খেলেন বীরভূমের বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী শতাব্দী রায় (Satabdi Roy)। তাঁর কথায়, এই পোস্ট তাঁর করা নয়, কে বা কারা এই পোস্ট করল, তাও তিনি জানেন না বলেই জানিয়েছেন। তাহলে কী সাইবার হেনস্থার শিকার হলেন তৃণমূল প্রার্থী?   

গত রবিবার রাতে বিজেপি প্রার্থী দেবাশিস ধর সম্পর্কে দুটি পোস্ট করা হয় তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের (Satabdi Roy) সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে। দুটি পোস্টের একটিতে লেখা ছিল, “২০২১ সালের বিধানসভা ভোটে কোচবিহার জেলায় দায়িত্বে পাঠিয়েছিল নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার গ্রামবাসীর মৃত্যু হয়েছিল। তার পরেই তাঁকে সাসপেন্ড করা হয়েছিল রাজ্য সরকারের তরফে…”।

https://twitter.com/SatabdiRoy_/status/1774465351734194685?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1774465351734194685%7Ctwgr%5E3ce0ebfb7b997cf1cb58292d99d23ed4cda4ea66%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fbengal%2Flok-sabha-election-2024-satabdi-roy-got-invloved-into-controversy-with-the-post-against-bjp-candidate-in-birbhum%2F

আর দ্বিতীয়টিতে লেখা ছিল, “গোয়েন্দা বিভাগের আতশকাচের তলায় ছিল এই অফিসার। এই অফিসারের সম্পত্তিগত বিষয়ে তদন্ত শুরু করে সিআইডি। ২০১৫-১৭ সালের মধ্যে কয়েকশো গুণ সম্পত্তি বৃদ্ধি পেয়েছে ওই অফিসারের”।

https://twitter.com/SatabdiRoy_/status/1774465366644945178?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1774465366644945178%7Ctwgr%5E3ce0ebfb7b997cf1cb58292d99d23ed4cda4ea66%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fbengal%2Flok-sabha-election-2024-satabdi-roy-got-invloved-into-controversy-with-the-post-against-bjp-candidate-in-birbhum%2F

এই বিষয়টি সম্পর্কে দেবাশিস ধর বলেন, “ওঁকে (Satabdi Roy) আমি শ্রদ্ধা করি। ব্যক্তিগত সম্পর্ক আমাদের খুব মধুর। আমরা দুটি দলে দাঁড়িয়েছি। দুটি আদর্শে লড়ছি। কেউ একজন জয়ী হবে। এর মধ্যে কোথাও অন্য কোনও বিরোধ থাকার কথা নয়”।

তিনি এও জানান, “শীতলকুচির ঘটনার জন্য আমাকে সাসপেন্ড করা হয়নি। আমার বিরুদ্ধে অভিযোগ ছিল ভোট পরবর্তী হিংসায় আমি নাকি কাজ করিনি। অথচ আমি দুদিনে ১৩২ জনকে গ্রেপ্তার করেছিলাম। জেলার নির্বাচনে জেলাশাসক সর্বশক্তিমান। তাঁর নির্দেশ মেনেই আমি কাজ করেছিলাম। তবুও আমার উপর কেন দোষ চাপিয়ে দেওয়া হল, এখনও তা বুঝিনি”।

এই পোস্ট নিয়ে বিতর্ক শুরু হতেই শতাব্দী রায় (Satabdi Roy) বলেন, “আমি এই পোস্ট করিনি। আমি টুইট করি না। আমি পুলিশকে জানিয়েছি। কে এই লেখা লিখল তা তাদের দেখতে বলেছি। এসব আমার রুচিতে বাঁধে, এরকম পারিবারিক শিক্ষা পাইনি”।

প্রসঙ্গত, লোকসভা ভোটে ডিপ ফেক ও এআই নির্ভর সোশ্যাল মিডিয়ার প্রচার রোখার চ্যালেঞ্জ নেওয়া হয়েছে জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকের তরফে। এই বিতর্ক প্রসঙ্গে বীরভূমের জেলাশাসক শশাঙ্ক শেট্টি বলেন, “জেলায় আমাদের এই ইন্টেলিজেন্সি দেখার জন্য একটি কমিটি আছে। রাজ্যস্তরেও আছে। যদি কোথাও কিছু হয়ে থাকে আমরা তা তদন্ত করে দেখব”।

RELATED Articles