করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার জের, বৃহস্পতিবারও বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন, দেখে নিন বাতিল ট্রেনের তালিকা

ওড়িশার বালেশ্বরের কাছে করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনার ক্ষত এখনও দগদগে। দুর্ঘটনার পর যুদ্ধকালীন পরিস্থিতিতে পরিষেবা স্বাভাবিক করার কাজ শুরু হয়। এই দুর্ঘটনার পর চারদিন পর্যন্ত বন্ধ ছিল শালিমার-করমণ্ডল এক্সপ্রেস। পঞ্চম দিনে ফের যাত্রা শুরু হয় ওই ট্রেনের।

কিন্তু খড়্গপুর-ভদ্রক শাখার বাহানাগা স্টেশনের কাছে রেলের কাজ এখনও চলছে। সেই কারণে, বেশ কিছু ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দক্ষিণ পূর্ব রেলের তরফে। আগামী ১৫ জুন অর্থাৎ আগামীকাল, বৃহস্পতিবার ওই রুট দিয়ে চলাচল করা ২৬টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে।

যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে সেগুলি হল-

১৮০৪৪ ভদ্রক-হাওড়া এক্সপ্রেস

১৮০৩৮ জজপুর কেওনঝড় রোড – খড়্গপুর এক্সপ্রেস

০৮০৩২ ভদ্রক-বালেশ্বর মেমু স্পেশাল

১৮০২২ খুড়দা রোড – খড়্গপুর এক্সপ্রেস

০৮৪১৬ পুরী-জলেশ্বর মেমু স্পেশাল

০৮৪১২ ভুবনেশ্বর-বালেশ্বর স্পেশাল

০৩২৩০ পটনা-পুরী স্পেশাল

০৮৪১১ বালেশ্বর-ভুবনেশ্বর স্পেশাল

০৮০৩১ বালেশ্বর-ভদ্রক মেমু স্পেশাল

১৮০৪৩ হাওড়া-ভদ্রক এক্সপ্রেস

০৮৪১৫ জলেশ্বর-পুরী মেমু স্পেশাল

১৮০২১ খড়্গপুর-খুড়দা রোড এক্সপ্রেস

২২৬০৩ খড়্গপুর-ভিল্লুপুরম এক্সপ্রেস

১৮০৩৭ খড়্গপুর–জজপুর কেওনঝড় রোড এক্সপ্রেস

১৮০৪৫ শালিমার-হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস

১৮৪০৯ শালিমার–পুরী জগন্নাথ এক্সপ্রেস

২২৮৭৪ বিশাখাপত্তনম-দিঘা এক্সপ্রেস

১৮৪১০ পুরী-শালিমার জগন্নাথ এক্সপ্রেস

২২৮০৮ চেন্নাই সেন্ট্রাল-সাঁতরাগাছি এক্সপ্রেস

১৮০৪৬ হায়দরাবাদ-শালিমার ইস্ট কোস্ট এক্সপ্রেস

২২৮৮৮ বেঙ্গালুরু-হাওড়া হামসফর এক্সপ্রেস

১২৮৮১ শালিমার-পুরী গরিবরথ এক্সপ্রেস

০৭০৪৭ ডিব্রুগড়-সেকেন্দ্রাবাদ স্পেশাল

০৮০১১ ভঞ্জপুর-পুরী স্পেশাল

প্রসঙ্গত, যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে, তার মধ্যে অনেক ট্রেনই হল পুরীর সঙ্গে সংযোগকারী ট্রেন। আর পুরী মানেই বাঙালি তথা গোটা দেশের মানুষের কাছে পছন্দের পর্যটন কেন্দ্র। কেউ বা সেখানে যান জগন্নাথদেবের দর্শন করতে তো আবার কেউ যান সমুদ্রের টানে। ফলে ট্রেন বাতিল হওয়ার কারণে অনেকেই সমস্যায় পড়তে হবে। তবে পরিষেবা দ্রুত স্বাভাবিক করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে রেলের তরফে।

RELATED Articles